editor

প্রকাশিত: 5:59 PM, November 9, 2021

ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মিছিল সমাবেশ

ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মিছিল সমাবেশ

ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক বৈধভাবে চলাচলের অনুমোদনের দাবীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (৯ নভেম্বর )মঙ্গলবার দুপুরে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল রেজিস্ট্রারী মাঠ থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

বিশিষ্ট শ্রমিক নেতা ইদ্রিস আলীর সভাপতিত্বে ও শ্রমিক নেতা আসকার আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার উপদেষ্টা মোঃ আক্কাছ আলী। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন আনাই, নজরুল ইসলাম, শ্রমিক নেতা প্রকাশ আচার্য্য, আব্দুল হাকিম, সংরাম, নাছির আহমদ, নূর মোহাম্মদ, জুলহাস, আলম মিয়া, ইউনুছ মিয়া, কামাল আহমদ, আবুল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক বৈধভাবে চলাচলের অনুমোদন দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুর ইসলাম চৌধুরী বরাবর স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে বলা হয়-

সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক ও শ্রমিকরা অনেক দিন ধরে সরকারের কাছে বৈধভাবে নাম্বার প্লেট দিয়ে রিক্সা চলাচলের জন্য দাবি করে আসছেন। মালিক শ্রমিকরা বিভিন্ন সংস্থা থেকে ঋণ ও কিস্তিতে রিক্সা ক্রয় করে সংসার চালিয়ে যাচ্ছেন। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে বাংলাদেশের শ্রমিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সময় সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে মালিক ও শ্রমিকদের। ব্যাটারী চালিত রিক্সা/ ইজিবাইকের সাথে সিলেট মহানগরীর প্রায় ১৫-২০ হাজার মানুষ জড়িত। এমতবস্থায় ব্যাটারী চালিত রিক্সা বন্ধ করে দিলে মানুষগুলো বেকার হয়ে পড়বে। দরিদ্র মানুষগুলি বেকার হয়ে গেলে তারা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

স্বাধীনতার ৫০ বছর হলেও আজও রিক্সা চালকরা মানুষ হয়ে মানুষ টানে। বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠলেও এতে রিক্সা চালকদের উন্নয়নের কোন ছোয়া লাগেনি। ডিজিটালের অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে ব্যাটারি চালিত রিক্সায় ঘুরে বেড়িয়েছেন এবং রিক্সা চালককে পুরস্কৃত করেছেন। এর অংশ হিসাবে সিলেট সিটি কর্পোরেশনে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি দিলে স্বল্প আয়ের মানুষ উপকৃত হবেন। ব্যাটারি চালিত রিক্সা বাংলাদেশের অন্যান্য জেলায় অবাধে চলাচল করলেও আমাদের সিলেটে কেন ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে পারবেনা।

উল্লেখিত বিষয় বিবেচনা করে শ্রমজীবী মানুষের স্বার্থে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক চলাচলের অনুমতি প্রদানের জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।

পরে নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, আঞ্চলিক শ্রম দপ্তর সিলেটের উপ-পরিচালক বরাবরে স্মারকলিপি পেশ করেন। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির