editor
প্রকাশিত: 10:09 AM, September 11, 2024
বান্দরবানের থানচিতে বিজিবি কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে থানচি সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত একজন কেএনএ সদস্যকে আটক করা হয়েছে। তার নাম রাম জা থাং পাতেং (৪০)।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে গত ৩ এপ্রিল থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত কেএনএ এর একজন তালিকাভুক্ত সদস্য থানচিতে বিজিবির শাহজাহানপাড়া টিওবি এলাকায় একটি বাড়িতে অবস্থান করছে।
এ খবর পাওয়ার পর সন্ধ্যার দিকে ব্যাটালিয়ন কমান্ডারের দিক নির্দেশনায় বিজিবির একটি ‘বি টাইপ’ টহলদল ওই বাড়িটি ঘিরে রাখে।
পরবর্তীতে এই টহলদলকে সহযোগিতা করার জন্য বলিপাড়া ব্যাটালিয়ন থেকে ৩০ সদস্যের অপর একটি টহলদল উপস্থিত হয়। রাত ৮টার পর বিজিবি সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে ঘরের খাটের নিচ থেকে রাম জা থাং পাতেংকে আটক করা হয়। আটক হওয়া কেএনএ সদস্য থানচি ৩ নম্বর ওয়ার্ড শাহজাহানপাড়া টিওবি এলাকার সাপখোবের ছেলে।
মঙ্গলবার রাত পৌনে ১১টায় বিজিবির বলিপাড়াস্থ ৩৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তৈমুর হাসান খান জানিয়েছে, আটককৃত কেএনএফ সদস্যের নাম রাম জা থাং পাতেং (৪০)। গোপন সূত্রের ভিত্তিতে নিশ্চিত হয়ে শাহজাহান পাড়াস্থ একটি বসতবাড়ির খাটের নিচ থেকে রাম জা থাং পাতেংকে আটক করা হয়।
আটককৃত কেএনএ সদস্যকে বলিপাড়া ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসা বাদের জন্য আগামীকাল আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করা হবে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ