editor

প্রকাশিত: 10:13 PM, July 18, 2021

স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকের লাশ আটকে টাকা আদায়

স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকের লাশ আটকে টাকা আদায়

অনলাইন ডেস্ক
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত নবজাতকের লাশ আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। রোগীর পরিবারের সঙ্গে হাসপাতালের মিডওয়াইফ শরিফার টাকা নিয়ে বাকবিতণ্ডা সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনা হলেও কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

নবজাতকের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ৮ জুলাই বৃহস্পতিবার পূর্ব বতিহালা গ্রামের আজিজুল হকের অন্তঃসত্ত্বা স্ত্রী রুনা আক্তারকে নিয়ে সন্তান প্রসবের জন্য তার পরিবারের লোকজন ধোবাউড়া হাসপাতালে নিয়ে আসেন। তার সার্বিক চিকিৎসা এবং প্রসবের দায়িত্বে কাজ করেন হাসপাতালের মিডওয়াইফ শরিফা খাতুন। কিন্তু মৃত শিশুর জন্ম হয়।

পরে পরিবারের লোকজন নবজাতকের লাশ নিতে চাইলে মিডওয়াইফ শরিফা ১ হাজার টাকা দাবি করেন। একদিকে শিশুর মৃত্যুতে পরিবারের লোকজন শোকে ভারাক্রান্ত অপরদিকে টাকা না থাকায় লাশ নিতে পারছে না। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। অবশেষে ৫শ টাকা দিয়ে শিশুর লাশ নিয়ে বাড়ি ফিরে রুনা আক্তারের পরিবারের লোকজন।

মৃত শিশুর পরিবারের সদস্য প্রত্যক্ষদর্শী ফজর আলী বলেন, গরিব মানুষ তাই প্রথমে ২০০ টাকা দেওয়া হয়েছিল কিন্তু নেননি, পরে ৫০০ টাকা দিয়ে লাশ আনতে হয়েছে।

তিনি অভিযোগ করেন, মিডওয়াইফ শরিফা অনেকক্ষণ লাশ আটকে রেখে আমাদের হয়রানি করেছে। ঘটনাটি গোপনে ভিডিও ধারণ করেছেন কেউ একজন। ইতোমধ্যে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষোভে ফুঁসছেন ফেসবুক ব্যবহারকারীরা। অনেকে এ ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

এদিকে এ ঘটনা ধামাচাপা দিতে ভিকটিমের বাড়িতে গিয়ে ধরনা দিচ্ছেন মিডওয়াইফ শরিফার স্বামী আলী হোসেন।

মিডওয়াইফ শরিফার মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এমনকি হাসপাতালে গেলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহীন জানান, মিডওয়াইফ শরিফাকে ডেকে এনে সতর্ক করে দিয়েছেন।

ময়মনসিংহ সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৮জুলাই/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,