editor
প্রকাশিত: 2:45 PM, March 15, 2021
অনলাইন ডেস্ক
বিশ্বরেকর্ড ছোঁয়ার হাতছানি ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান শাই হোপের সামনে। পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের দখলে থাকা প্রায় তিন যুগের রেকর্ডকে ছুঁতে চলেছেন এই ক্যারিবিয়ান ওপেনার।১৯৮৭ সাল টানা ৯ ইনিংসে অর্ধশতক হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন এই পাক কিংবদন্তি, যা গত ৩৪ বছর ধরে অক্ষুণ্ন রয়েছে। সেই রেকর্ডকে স্পর্শ করতে ইতোমধ্যে টানা ৬ ইনিংসে অর্ধশতকের বেশি রান করেছেন শাই হোপ। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে রোববার ৬২ রান করেন হোপ। এর আগের ৫ ইনিংসে করেছেন যথাক্রমে ৮৪, ১১০, ৭২, ৫১, ১১৫।দুর্দান্ত ৬ ইনিংস খেলে হোপ স্বদেশি কিংবদন্তি গর্ডন গ্রিনিজ ও সতীর্থ ব্যাটিং জায়ান্ট ক্রিস গেইলের পাশে নাম লিখিয়েছেন ইতোমধ্যে। এ দুজনের নামের সঙ্গে টানা ছয় ইনিংসে ৫০ বা তার বেশি রানের রেকর্ডের কীর্তি জুড়ে আছে। গ্রিনিজ এ কীর্তি গড়েছিলেন ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে পরের বছরের মে মাসের মধ্যে। গেইল করেন ২০১৮ সালের জুলাই থেকে পরের বছরের মে মাসের মধ্যে। রোববার সাই হোপের ৬২ রানের ইনিংসের পর এ রেকর্ডে যুক্ত হলেন তিন ক্যারিবীয়র নাম। ছয় ইনিংসে ফিফটির ছোঁয়ার স্বাদের রেকর্ডে অন্যান্য দেশের মধ্যে আরও রয়েছেন— নিউজিল্যান্ডের অ্যান্ড্রু জোন্স, কেন উইলিয়ামসন ও রস টেইলর, পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।এসব ক্রিকেটার সবাই ব্যক্তিগত ৭ম ইনিংসে ৫০ ছুঁতে পারেননি। ব্যতিক্রম ছিলেন কেবল জাভেদ মিয়াঁদাদ।এর পর হোপের সামনে সুযোগ এসেছে পরবর্তী দুই ইনিংসে ফিফটি করে মিয়াঁদাদকে ছুঁয়ে ফেলার। অপেক্ষার প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা। শাই হোপ কি পারবেন জাভেদ মিয়াঁদাদের ৩৪ বছরের অক্ষুণ্ন বিশ্বরেকর্ড ছুঁতে?
অনলাইন ডেস্ক(রিপা-১৪)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,