editor

প্রকাশিত: 7:59 PM, September 1, 2021

সুনামগঞ্জে পৃথক অভিযানে সাড়ে ৮লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ

সুনামগঞ্জে পৃথক অভিযানে সাড়ে ৮লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৮লক্ষ টাকা মূল্যে অবৈধ মালামালসহ মোটর সাইকেল, বারকি নৌকা ও হ্যান্ডট্রলি জব্দ করেছে বিজিবি। কিন্তু চোরাচালানের মূল নায়ক সোর্স ও চোরাকারবারীদেরকে গ্রেফতার করতে পারেনি।

খোঁজ নিয়ে জানা গেছে- আজ বুধবার (১ সেপ্টেম্ভর) বিকাল অনুমান ৫টায় জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্তের বড়ছড়া, রজনী লাইন, বুরুঙ্গাছড়া, চুনাপাথর খনি প্রকল্প এলাকা দিয়ে সোর্স ইসাক মিয়া ও কামাল মিয়া ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পরিমান কয়লা ও মাদকদ্রব্য পাচাঁর করে। এখবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে বড়ছড়া শুল্কস্টেশন সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫শত কেজি চোরাই কয়লা উদ্ধার করে। কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি।

অপরদিকে ভোর ৪টায় বালিয়াঘাট ও চারাগাঁও সীমান্তের লাকমা, লালঘাট, বাঁশতলা, এলসি পয়েন্ট, জঙ্গলবাড়ি ও কলাগাঁও এলাকা দিয়ে সোর্স ইয়াবা কালাম, রমজান মিয়া, শফিকুল ইসলাম ভৈরব, লেংড়া জামাল, একদিল মিয়া, কদ্দুস মিয়া, খোকন মিয়া, মানিক মিয়া, হারুন মিয়া, বাবুল মিয়া, আনোয়ার মিয়া, শহিদুল্লাহ, করিম মিয়া, এরশাদ মিয়া, কাসেম মিয়াগং ভারত থেকে পৃথক ভাবে প্রায় ১শত মেঃটন কয়লা ও চালসহ বিপুল পরিমান মাদকদ্রব্য পাচাঁর করে ৩টি ইঞ্জিনের নৌকা বোঝাই করে নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার সদরের মনতলা এলাকার কয়লা ব্যবসায়ী আজিজ মিয়া ও সাজু মিয়া ডিপুতে নিয়ে মজুত করে। কিন্তু এব্যাপারে কোন প্রকার পদক্ষেপ নেয়নি বিজিবি।

তবে লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী থেকে সোর্স পরিচয়ধারী আমিনুল মিয়া, জজ মিয়া, নুরু মিয়া, রফিক মিয়া, এরশাদ মিয়া, নাজিম মিয়া গংদের পাঁচারকৃত ৬শত কেজি কয়লা ও ৫টি ইঞ্জিনের বারকি নৌকাসহ সুনামগঞ্জ সদর উপজেলার চিনাউড়া নামকস্থান থেকে ৯ বোতল ভারতীয় মদ, দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তের রাজারপুর এলাকা থেকে ৪শত কেজি দেশী মটর ডাল, বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তের গুচ্ছগ্রাম ও শিলডুয়ার এলাকা থেকে ৩শত কেজি দেশী মটর ডাল, পাশর্^বর্তী ডলুরা সীমান্তের সলুকাবাদ এলাকা থেকে ১৫ঘনফুট পাথর ও ১টি হ্যান্ডটুলি, মধ্যনগর উপজেলার মাটিরাবন সীমান্তের কড়াই বাড়ি থেকে ১৩বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে বিজিবি।

এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক তসলিম এহসান সাংবাদিকদের বলেন- পৃথক অভিযান চালিয়ে আটককৃত ৮লক্ষ ৫০হাজার ১শত টাকা মূল্যে অবৈধ মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও শুল্ক কার্যালয়ে পৃথক ভাবে জমা দেওয়া প্রক্রিয়া চলছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট