editor
প্রকাশিত: 4:39 PM, October 20, 2021
অনলাইন ডেস্ক
ফুটবলের আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির পিএসজির হয়ে অভিষেক ঘটেছে বহুদিন আগেই। কিন্তু বার্সেলোনার সেই মেসিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এতোদিন।
এবার প্যারিসের মাটিতে সেই চেনা মেসিকে দেখা গেল। তার জোড়া গোলে লাইপিজিগকে ৩-২ গোলে হারাল পিএসজি।
এদিন অবশ্য হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন মেসি। নির্ধারিত ৯০ মিনিট পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আশরাফ হাকিমিকে ডি-বক্সে ফাউল করে লাইপজিগের ডিফেন্ডার। রেফারির বাঁশিতে দ্বিতীয় পেনাল্টিটি পায় পিএসজি।
হ্যাটট্রিক চান্স আসে মেসির। কিন্তু নিজে শট না নিয়ে এমবাপ্পেকে দেন। উড়িয়ে মেরে হতাশ করেন ফরাসি তারকা।
ম্যাচ জয়কে ছাপিয়ে গেছে সেই ঘটনাটি। তবে এরইমধ্যে ভাইরাল গ্যালারির একটি দৃশ্য। মেসির খুদেভক্তের কাণ্ড এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পিএসজির জার্সি গায়ে ও একটি প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছিল সেই খুদেভক্ত। তার সেই প্ল্যাকার্ডে লেখা ছিল অদ্ভূত এক আবদার।
সেখানে লেখা রয়েছে, ‘লিও (মেসি) তুমি তোমার শার্ট আমাকে দিয়ে দাও, আমি আমার মাকে তোমায় দিয়ে দেব।’
খুদেভক্তের এমন বার্তা লেখা প্ল্যাকার্ড চোখ এড়ায়নি ক্যামেরাম্যান ও সাংবাদিকদের। সেখানে ক্যামেরা নিতেই ভাইরাল হয়ে পড়ে সেই দৃশ্য।
অনেকেই এমন লেখায় মজা পেয়েছেন, মেসিভক্তদের উন্মাদনা কেমন তা বুঝিয়েছেন। তবে কেউ কেউ নেতিবাচক মন্তব্যও করেছেন। মজার ছলে হোক মাকে দিয়ে দেওয়ার প্রসঙ্গ না টানলেই ভালো হতো বলে মন্তব্য তাদের। অপ্রাপ্ত বয়স্ক শিশুর হাতে এমন প্ল্যাকার্ড মানায় না বলে মন্তব্য অনেকের।
ডিএসএস/২০/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,