editor

প্রকাশিত: 8:45 PM, September 13, 2021

বেনজেমার দারুণ হ্যাটট্রিকে শীর্ষ স্থানে রিয়াল মাদ্রিদ

বেনজেমার দারুণ হ্যাটট্রিকে শীর্ষ স্থানে রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক
প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত খেলে রিয়াল মাদ্রিদ শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েছিল সেল্তা ভিগো।

প্রথম আধাঘণ্টায় রিয়ালের জালে দুবার বল জড়িয়ে দেয় তারা। তবে দ্বিতীয়ার্ধে দলের সেরা ফরোয়ার্ড করিম বেনজেমার নজরকাড়া পারফরম্যান্সে রক্ষা হয় রিয়ালের।

দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন রিয়াল মাদ্রিদের এ ফরাসি ফরোয়ার্ড।

বেনজেমার হ্যাটট্রিকে সেল্তা ভিগোকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরলেন স্প্যানিশ জায়ান্টরা।

সান্তিয়াগো বার্নাবিও রোববার রাতে ৫-২ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ৫ গোলের তিনটি করেছেন বেনজেমা, একটি করে করেছেন ভিনিসিউস জুনিয়র ও অভিষিক্ত এদুয়ার্দো কামাভিঙ্গা।

ম্যাচের প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ১৫টি শট নেয় রিয়াল, যার ১১টি ছিল লক্ষ্যে। গোলপোস্ট বরাবর ১১ শট নিতে পেরেছে সেল্তা, যার চারটি ছিল লক্ষ্যে।

ম্যাচের শুরুতেই নিজেদের ডি-বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে বসেন কাসেমিরো ও নাচো ফের্নান্দেজ। সুযোগ কাজে লাগিয়ে সেল্তাকে লিড এনে দেন স্প্যানিশ ফরোয়ার্ড সান্তি মিনা।

২৪তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। কাসেমিরোর দূরের পোস্টে উঁচু করে বাড়ানো বল ভলিতে কাটব্যাক করেন ফেদে ভালভেরদে। আর পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় বল পেয়ে প্রথম ছোঁয়ায় জোরালো শটে সমতা টানেন বেনজেমা।

কিন্তু সেই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩১তম মিনিটে সতীর্থের পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে দারুণ এক ব্যাকহিল করেন এমানুয়েল সের্ভি, প্রথম দফায় সফল না হলেও ফিরতি বল দ্বিতীয় দফায় ঠিকই রিয়ালের জাল কাঁপান এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে নেমেই দলকে সমতায় ফেরান বেনজেমা। মিগেল গুতিয়েরেসের ক্রসে ডি- বক্সে উড়ে আসা বলে দর্শণীয় এক হেডে স্কোরলাইন ২-২ করেন ফরাসি ফরোয়ার্ড।

এর আট মিনিট পর দারুণ গোলে রিয়ালকে প্রথমবারের মতো এগিয়ে নেন ভিনিসিউস। সেই গোলেও অবদান বেনজেমারই।

তার পাস ধরে মাঝমাঠ থেকে ছুটে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। স্কোরলাইন ৩-২ করেন।

৬৮তম মিনিটে আজারকে তুলে নিয়ে কামাভিঙ্গাকে মাঠে নামান কোচ। অভিষেকে চার মিনিটের মাথায় গোল পেয়ে যান তরুণ এই ফরাসি মিডফিল্ডার। লুকা মদ্রিচের শট গোলরক্ষক ঠেকালেও বল চলে আসে কামাভিঙ্গার পায়ে। তা অনায়াসে জালে পাঠান ১৮ বছর বয়সি কামাভিঙ্গা।

৮৬তম মিনিটে ভিনিসিউস ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় রিয়াল। সফল স্পটকিকে হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা।

আসরে এখন পর্যন্ত চার ম্যাচে ৫ গোল করে তালিকার শীর্ষে বেনজেমা।

এ ফলের পর চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট শীর্ষে আছে আনচেলত্তির দল। ভ্যালেন্সিয়া চার ম্যাচে সমান ১০ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্টও ১০, তিন নম্বরে আছে তারা। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বার্সেলোনা।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়া

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,