editor
প্রকাশিত: 4:14 PM, November 20, 2021
অনলাইন ডেস্ক
তিন ম্যাচের টি-টোয়েন্টির প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামলে তাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের জন্য তেমন কোনো রান তুলতে পারলো না মাহমুদউল্লাহ রিয়াদের দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
শনিবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ। তবে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চিরচেনা রূপেই টাইগার বাহিনী।
প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরে মাহমুদউল্লাহর দল পিছিয়ে আছে ১-০ তে। আজ জয়ের দেখা পেলে সিরিজে আসবে সমতা, না হয় এক ম্যাচ বাকি থাকতেই হারতে হবে সিরিজ।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। তবে টপ অর্ডারের ব্যাটাররা প্রতিদিনের মতো তা যেনো আজও ভুল প্রমাণ করেছে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটাররা রান করা ভুলেই গেছে।
ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে প্রথম ম্যাচে একরান করা সাইফ হাসান আজও শূন্য রানেই প্যাভিলিওনের পথ ধরেন। তার কিছুক্ষণ পরই নাঈম শেখও দুই রানে ফিরে গেলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ শিবির।
তাদের বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন দলের হাল ধরার চেষ্টা করলেও আফিফ হোসেন বাজে শটের কারণে আউট হয়ে মাঠে ছাড়েন। ৩৪ বলে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।
পাকিস্তানের পক্ষে সাদাব খান ও শাহীন শাহ আফ্রিদী দুটি করে এবং মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ ও মোহাম্মদ নেওয়াজ একটি করে উইকেট পান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,