editor
প্রকাশিত: 5:52 PM, November 1, 2021
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের স্বাধীনতার ৫০বছর পূর্তি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৯বছর পূর্তিতে সিলেটে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে জাসদের সিলেটে জেলা ও মহানগর শাখা।
৩১ অক্টোবর (রোববার) দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন করা হয়।
বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বর্ণাঢ্য মিছিল নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে বিকাল ৪টায় সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ। মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন কিবরিয়া চৌধুরী, জেলা জাসদ সহ-সভাপতি মজির উদ্দিন আনসার, সহ-সভাপতি সৈয়দ আনসার আলী, মহিউদ্দিন আহমদ, আব্দুদ দাইয়ান, সুকান্ত ভট্টাচার্য, ফরিদ মিয়া, খসরু মিয়া, মহানগর শাখার নেতা সাইফুল ইসলাম, আমিরুল ইসলাম চৌধুরী, তোবারক হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালী সোহান চৌধুরী, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিশ্বজিত প্রমুখ।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৯বছর পূর্তিতে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে ধর্মান্ধদের আক্রমণের পুনরাবৃত্তি ঠেকাতে হলে অসাম্প্রদায়িক সরকারের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে অসাম্প্রদায়িক প্রশাসন দরকার। একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক অঙ্গন, দল ও সংবিধান দরকার। এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা বলেন, বিএনপি যতদিন ধর্মান্ধদের মাথার ওপর ছাতা ধরে রাখবে, ততদিন উগ্রবাদীদের আক্রমণের সম্ভাবনা থেকেই যাবে। বাংলাদেশও হুমকির মুখে থাকবে। এই ধর্মান্ধ চক্রের একটা সংযোগ আছে। এদের সম্পৃক্ততা আছে রাজাকারের সঙ্গে, জামায়াতে ইসলামীর সঙ্গে, পাকিন্তানপন্থীর সঙ্গে এবং সর্বশেষ এই ধর্মান্ধ চক্রান্তের রাজনৈতিক সম্পর্ক আছে বিএনপির সঙ্গে।
জাসদের ৪৯বছর পূর্তিতে জাসদ ছাত্রলীগের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে দুপুর ১২টায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির