editor
প্রকাশিত: 8:06 PM, November 21, 2021
অনলাইন ডেস্ক
সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। চোট থেকে সেরে উঠায় আজ রবিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে যাচ্ছেন তিনি। ফলে তাকে নিয়েই টেস্ট স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন চোটে পড়েন সাকিব। যার কারণে খেলতে পারেননি টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচ। ফলে দুবাই থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান। মিস করেছেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজও।
আগামীকাল সোমবার (২২ নভেম্বর) টেস্ট সিরিজের দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা। জানা গেছে, সাকিবকে নিয়েই চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেবে স্কোয়াড। অর্থাৎ দেশে পা রাখার একদিন পরই দেশের ক্রিকেটের এই সেরা তারকাকে ধরতে হবে চট্টগ্রামের বিমান।
আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৪ ডিসেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,