editor
প্রকাশিত: 7:19 PM, November 23, 2021
অনলাইন ডেস্ক
মাত্র ৫২ রানেই বাংলাদেশের মেয়েদের তোপে ৮ উইকেট হারিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে যুক্তরাষ্ট্রের সংগ্রহ ৫২ রান।
এর আগে শারমিন আক্তারের অপরাজিত দুর্দন্ত সেঞ্চুরির সুবাদে যুক্তরাষ্ট্র নারী দলের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৩২২ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ নারী দল।
এদিন প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েও রেকর্ড গড়া হয়নি শারমিন আক্তারের।
কেননা বিশ্বকাপ বাছাইপর্ব হলেও যুক্তরাষ্ট্রের ওয়ানডে মর্যাদা না থাকায় আক্ষেপ থাকবে এই ব্যাটারের। এই ম্যাচটি লিস্ট ‘এ’ হিসেবে ধরা হবে।
মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২০১৯ সালে লাহোরে পাকিস্তান মেয়েদের বিপক্ষে ২১১।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড যৌথভাবে সালমা খাতুন ও রুমানা আহমেদের। ২০১৩ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে অপরাজিত ৭৫ করেন সালমা। পরের ম্যাচে একই প্রতিপক্ষের সঙ্গে একই ভেন্যুতে রুমানাও করেন ৭৫। আর ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শারমিনের সর্বোচ্চ ৭৪।
এবারের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে উড়ছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর এবার যুক্তরাষ্ট্রেরি বিপক্ষে দুর্দান্ত ব্যাট করল বাংলাদেশের মেয়েরা।
মঙ্গলবার হারারেতে (২৩ নভেম্বর) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের অধিনায়ক সিন্ধু শ্রিহর্ষ। প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছেন বাংলাদেশি দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। দলীয় ৯৬ রানে ৪৭ রান করে মুর্শিদা খাতুনের বিদায়ের পর নিগার সুলতানাকে নিয়ে দলের হাল ধরেন শারমিন আক্তার।
দলীয় ১৪৪ রানে অধিনায়ক নিগার সুলতানা উইকেট হারালেও ব্যাট হাতে আলো ছড়াতে থাকেন শারমিন আক্তার। ৯ চারে ১২০ বল খরচায় শতক তুলে নেন এ ব্যাটার। শেষ পর্যন্ত এই ব্যাটার ১৪১ বলে ১১টি চারে ১৩০ রানে অপরাজিত থাকেন। ব্যাটে ঝড় তোলেন ফারজানা হক। তিনি ৬২ বলে ৬টি চারে ৬৭ রান করেন। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা ২৬ বলে ৩৩ রান করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,