editor
প্রকাশিত: 10:29 PM, November 23, 2021
অনলাইন ডেস্ক
গত মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জেতার পর প্যারিসে নিজের নতুন বাড়িতে মার্কার মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
মঙ্গলবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে লিওনেল মেসি জানান, একদিন তিনি ফিরে যাবেন বার্সেলোনায়।
রেকর্ড অষ্টমবার পিচিচি ট্রফি জয় নিয়ে মেসি বলেন, সত্যি বলতে এতগুলো পিচিচি ট্রফি জেতা অদ্ভুত ব্যাপার। তেলমো জারার ছয়টি পিচিচি জয়ের রেকর্ড ছোঁয়াই একসময় আমার কাছে অসম্ভব মনে হতো। সেখানে তাকে ছাড়িয়ে আটটি জেতা অবশ্যই বিশেষ কিছু।
পিএসজি যে দল গড়েছে তাতে এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দৌড়ে তাদের হট ফেভারিট না ভাবাটা কী সম্ভব? এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, সবাই বলছে, আমরাই এবার মূল ফেভারিট। আমি অস্বীকার করছি না যে, আমরা শিরোপার অন্যতম দাবিদার। কিন্তু সত্যিকারের শক্তিশালী দল হয়ে উঠতে এখনো অনেক কাজ করতে হবে। শিরোপা জেতার মতো বেশ কিছু দল আছে। আমি এগিয়ে রাখব লিভারপুলকে। এরপর ম্যানসিটি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ খুবই কঠিন প্রতিযোগিতা।
পিএসজির ড্রেসিংরুমের অভিজ্ঞতা নিয়ে মেসি বলেন, আমি সৌভাগ্যবান যে, নতুন ড্রেসিংরুমে এসেই ভালো খেলোয়াড় ও ভালো মানুষদের পেয়েছি। এজন্য দ্রুত মানিয়ে নিতে পেরেছি।
বার্সেলোনায় ফেরা প্রসঙ্গে আর্জেন্টিনার এই তারকা ফুটবলার বলেন, আগেও বলেছি, কোনো এক সময় বার্সেলোনায় ফিরব আমি। এটা আমার ঘর। আমি সেখানে থাকতে যাব। সুযোগ থাকলে অবশ্যই আমি ক্লাবকে সাহায্য করতে চাই। সেটা কোন ভূমিকায় তা এখনো জানি না।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,