editor
প্রকাশিত: 11:24 PM, November 23, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি :
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়কলস ইউনিয়নের আব্দুল বাসিত সুজনকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে এ বহিষ্কার আদেশের সত্যতা নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এন এনামুল কবির ইমন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীতা করে নির্বাচন করায় দলীয় বিধি অনুযায়ী তাদের বহিষ্কার করার কথা জানিয়ে ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, প্রথম পর্যায়ে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত সুজনসহ পাঁচজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্য বিদ্রোহী প্রার্থীদের চিহ্নিত করে বহিষ্কার করার জন্য সংশ্লিষ্ট উপজেলা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত সুজন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়নে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।