editor
প্রকাশিত: 9:00 PM, August 31, 2021
অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বুধবার। বাংলাদেশ সময় বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
অতীত সমীকরণে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতে উভয় দল ১০ ম্যাচে মুখোমুখি হয়। সব ম্যাচে একক আধিপত্য বিস্তার করে জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড।
তবে সাম্প্রতিক সময়ে বেশ ফর্মে আছে বাংলাদেশ দল। চলতি মাসেই অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।
তাছাড়া আইপিএলের কারণে বাংলাদেশ সফরে আসেনি নিউজিল্যান্ডের বেশ কিছু জাতীয় তারকা। টাইগারদের বিপক্ষে খেলতে দ্বিতীয়সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
সেই দিক থেকে বললে এ সিরিজে হট ফেভারিট বাংলাদেশ। সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার কঠিন বায়ো-বাবল নীতির কারণে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে খেলাতে পারেনি বাংলাদেশ। অসিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাসও।
নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক-লিটনের সংযুক্তিতে আরও শক্তিশালী হয়েছে বাংলাদেশ দলের ব্যাটিংলাইনআপ। আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ অলরাউন্ডারও। বোলিংয়ে সাম্প্রতিক সময়ে বেশ ফর্মে আছেন দেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। স্পিনে আছেন মেহেদি হাসান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম/লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: হেনরি নিকোলস, টম লাথাম, উইলি ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, রাচিন রবিন্দ্র, কোল ম্যাকনচি, টম বান্ডেল, এজাজ প্যাটেল, ম্যাট হেনরি, স্কট কুগলেজিন ও ডগ ব্রেসওয়েল।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,