editor
প্রকাশিত: 7:47 PM, November 29, 2021
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ২০২ রানের টার্গেট তাড়ায় কোনো উইকেট না হারিয়ে ১০৯ রান করে জয়ের পথেই আছে পাকিস্তান।
মঙ্গলবার শেষ দিনে বাবর আজমের নেতৃত্বাধীন দলের জয়ে প্রয়োজন আর মাত্র ৯৩ রান। হাতে আছে ১০ উইকেট। কোনো অঘটন না ঘটলে নিশ্চিত জয় পাবে সফরকারীরা।
ম্যাচের এমন পরিস্থিতিতেও জয়ের সুযোগ দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
সোমবার চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, প্রথম সেশনে উইকেট পড়ছে। যেভাবে ছেলেরা লড়াই করেছে তাতে আমি গর্বিত। পাকিস্তান ম্যাচে এগিয়ে আছে। তাদের ৯৩ রান প্রয়োজন, আমাদের জিততে হলে বিশেষ কিছু করতে হবে।
তিনি আরও বলেন, টেস্ট ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। আমাদের জয়ের সুযোগ আছে এটা বিশ্বাস করেই মঙ্গলবার মাঠে নামতে হবে। প্রথম আধঘণ্টায় এক-দুটি উইকেট তুলে নিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।
বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকান এই কোচ আরও বলেন, প্রথম দুই দিন আমরা সত্যিই ভালো খেলেছি। প্রথম ইনিংসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর দাঁড় করেছি। স্পিনার ও সিমাররা ভালো করে লিড এনে দিয়েছিল। তৃতীয় দিনের বেশিরভাগ অংশও ভালো ছিল। কিন্তু শেষ সেশনে ভালো করতে পারিনি। তৃতীয় দিনের শেষ সেশনই আমাদের চাপে ফেলে দিয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,