editor
প্রকাশিত: 8:01 PM, November 30, 2021
অনলাইন ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শোচনীয়ভাবে হারে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে ছিলেন না সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
তবে ঢাকা টেস্টে সুখবর পেল টাইগাররা। দলে ফিরে মাঠ মাতাতে প্রস্তুত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিরেছেন তাসকিন আহমেদও।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) মিরপুর টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টেস্টে চট্টগ্রাম টেস্টের দলে থাকা কেউ বাদ পড়েননি। এছাড়া প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন টি-টোয়েন্টির নিয়মিত ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। আগামী ৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
সাকিব গতকাল মিরপুরে ফিটনেস পরীক্ষা দিয়ে পাস করেছেন। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হাতে চোট পেয়েছিলেন তাসকিন আহমেদ। সেই চোট থেকে তিনি সুস্থ হয়েছেন। নাঈম শেখ ২টি ওয়ানডে ও ৩২ টি-টোয়েন্টি খেলেছেন। উইকেটে টিকে থাকার মানসিকতায় টি-টোয়েন্টিতে ব্যাপক সমালোচিতও হয়েছেন। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৪ ফিফটিতে ১৬.৬৩ গড়ে রান করেছেন ১৮৩ রান। বলার মতো কোনো পারফর্মেন্স নয়।
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম এবং মোহাম্মদ নাঈম শেখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,