editor

প্রকাশিত: 3:18 PM, December 3, 2021

শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে—পরিকল্পনামন্ত্রী

শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে—পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএম মান্নান বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

এদেশের উন্নয়ন পৃথিবীর অনেক রাষ্ট্র অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। অথচ এক সময় বাংলাদেশকে পশ্চিমারা তলাবিহীন ঝুড়ি বলতো। যে পাকিস্তান আমাদের শোষন করে কারাচি-ইসলামাবাদ গড়েছিল, সেই পাকিস্তান অর্থনীতিতে আমাদের অর্ধেকও না। আর প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের জন্যই এই উন্নয়ন সম্ভব হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার ছাতক পৌরশহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ওই সময় মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের গড় আয়ু এবং গড় মাথা পিছু আয় ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের থেকে বেশি। তাই দেশের উন্নয়নকে এগিয়ে নিতে দলীয় বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার গ্রামীন উন্নয়নে মনোযোগী। ইতিমধ্যে এজেলায় বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজসহ অনেক প্রতিষ্টান হচ্ছে এবং শীগ্রই হাওরের উপর উড়াল সেতু নির্মাণ হবে।

শেখ হাসিনা পদক প্রাপ্তি ও তার ছেলে তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পুরস্কার প্রাপ্তি উপলক্ষে জেলার ছাতক উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে পৌরমেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ইউনিয়ন চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমদ, সাইফুল আলম প্রমুখ।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সাংস্কুতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন, বঙ্গবন্ধু ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।