editor

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

8

অনলাইন ডেস্ক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলিতে বাংলাদেশি যুবক রিফাত হোসেন নিহত হয়েছেন।

সীমান্ত ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ওই ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রিফাত হোসেনসহ ৮-১০ জনের গরু পারাপাকারী একটি দল শংলী নদী পার হয়ে সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলার ও ১ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যায়।

2

এ সময় ভারতের কোচবিহার জেলার ১৪০ বিএসএফ রাণীনগর ব্যাটালিয়নের চোয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে রিফাত হোসেন গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। লাশ ভারতের মাথাভাঙ্গা থানার ভগরামপুর গ্রামের সীমান্তে পড়ে থাকে। সকাল সাড়ে ৯ টার দিকে লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

8

জগতবেড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রাবিউল হোসেন জানান, নিহত রিফাত হোসেনের ছবি দেখে তার বাবা লাশ শনাক্ত করেন।

৬১ ব্যাটালিয়নের শমসের নগর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন বাংলাদেশি যুবক নিহতের সত্যতা স্বীকার করে বলেন, চোঙ্গারখাতা বিএসএফ ক্যাম্পের কমান্ডার একটি চিঠি দিয়েছে। আজ বিকেল ৫টার দিকে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ ৬১ (বিজিবি) রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, নিহতের ব্যাপারে জানার চেষ্টা চলছে। বিএসএফের সাথে বৈঠক করে বিস্তারিত জানানো হবে।

7

ডিএসএস/২৯/জুন/২০২১/রেদওয়ান

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

8 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

3 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

1 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

7 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

6 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

1 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

6 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল

1
8