editor
প্রকাশিত: 10:10 PM, November 13, 2021
দেশের তথ্য ও প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন এবং অসমান্য অবদানের স্বীকৃতিস্বরুপ এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ওর্গানাইজেশন (অ্যাসোসিও) প্রদত্ত ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের অভিনন্দন।
এক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুযোগ্য সন্তান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত করছেন । ইতিমধ্যে সজীব ওয়াজেদ জয়ের ১২ বছর আগের প্রযুক্তি নিয়ে স্বপ্ন ও পরিকল্পনার সুফল বর্তমানে বাংলাদেশ ব্যাপক হারে পাচ্ছে। গ্রাম থেকে শহর সব জায়গায় প্রযুক্তির ছোঁয়া লেগেছে।
সমগ্র বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। ১২ বছরের ব্যবধানে প্রযুক্তির ব্যবহার কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। যা বাংলাদেশের সামগ্রিক ও টেকসই উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে। সজীব ওয়াজেদ জয় ইতিমধ্যে বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের মূল নেতা হবে বাংলাদেশ। সে সক্ষমতা বাংলাদেশের আছে। কোনো সন্দেহ নেই, চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দিবে বাংলাদেশ। সবকিছু বিবেচনায় তিনি বাংলাদেশকে প্রযুক্তি খাতে বৈশ্বিক প্রতিযোগিতায় যোগ্য করে তুলেছেন। তাঁর এই অসমান্য অবদানের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির