editor
প্রকাশিত: 11:20 PM, November 16, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গভীর রাতে ঘরে ঢুকে মোবাইলে নারীর আপত্তিকর ছবি উঠানোয় লিটন দাস (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার লিটন উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আইমা নোয়াগাঁও গ্রামের ললিত মোহন দাসের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর দিবাগত রাত ১০টার দিকে শারীরিকভাবে ক্লান্ত এক নারী নিজ বসতঘরের গেট ও দরজা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। এরই ফাঁকে লিটন দাস ওই ঘরে ঢুকে ঘুমে বিভোর ওই নারীর পরনের ম্যাক্সির কাপড় উঁচিয়ে তার অর্ধনগ্ন ছবি মোবাইলে ধারণ করে।
পরে ওই নারীর বাড়ির লোকজনের কাছে ওই ছবি প্রদর্শন করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে আসামি লিটন দাস। পরবর্তীতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে লিটন দাসের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, আসামি লিটন দাসকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা