editor
প্রকাশিত: 2:06 PM, November 18, 2021
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র বারেক টিলায়‘গত’বছরের মত এ বছরেও বন্য হাতি অবস্থান করেছে।এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে বারেক টিলার আশেপাশে বসবাসরত মানুষের মধ্যে অতঙ্ক বিরাজ করছে।বন্য হাতি দেখতে বারেক টিলায় উপচেপড়া ভিড় করছে উৎসুক জনতা।
জানাগেছে,ভারত সীমান্তরেখা অতিক্রম করে যাদুকাটা নদী হয়ে চারটি বন্য‘হাতি’ বারেক টিলার অবস্থান করছে।
স্থানীয়রা জানান,বারেকটিলায় এসে আরশাদ ফকিরের আলু খেত ও শামছু মিয়ার ধানের জমির সামান্য ক্ষতি করলেও কোন রকম হতাহতের খবর পাওয়া যায় নি।এ খবর পেয়ে বিজিবি,পুলিশ ঘটনাস্থলে আসে।
‘উত্তর বড়দল ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য মহিলা (মেম্বার) সুষমা জাম্বিল বলেন,আমি বন্য হাতি আগমনের খবর শুনেছি।যাদুকাটা নদী হয়ে বারেক টিলা সংলগ্ন ধানক্ষেতে দিয়ে টিলার জঙ্গলে অবস্থান করেছে।’
‘তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,বারেক টিলায় হাতি আগমনের কথা শুনে সেখানে তাৎক্ষণিক ভাবে পুলিশ-বিজিবি সদস্য মুতায়েম করা হয়েছে।আমি নিজেও সেখানকার অধিবাসীদের খবর নিয়েছি।রাতে বেলায় মশাল জ্বালানোর নির্দেশ দিয়েছি।আমি আশা করি বন্য হাতিগুলো আপন গতিতে তাদের নিজ দেশে ফিরে যাবে।,
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ (তরফদার) হাতির আগমনের তথ্য নিশ্চিত করে বলেন,পর্যটনকেন্দ্র বারেক টিলায় চারটি বন্য হাতির আগমন ঘটেছে এ খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।রাতে পুলিশ মশাল জ্বালিয়ে রেখেছে।তিনি আরো বলেন-সেখানের পরিবেশ শান্ত ও সতর্কতা অবলম্বনের জন্য পুলিশ মাইকিং করেছে এখনো পর্যন্ত কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি।
‘উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির জানান,আমি হাতির আগমনের খবর শুনে জেলা প্রশাসক সহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি। তিনি আরো বলেন,সেখানে পুলিশ ও বিজিবি অবস্থান করছে।কেই যাতে করে আগত হাতি গুলোকে বিরক্ত না করে নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।