editor

প্রকাশিত: 5:36 PM, November 13, 2021

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মামলা ও সংবাদ প্রচারের অভিযোগ

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মামলা ও সংবাদ প্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
একটি মহল বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে মান-সম্মান নষ্ট করার করছে বলে অভিযোগ করেছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নয়াই দক্ষিণ ভাগ গ্রামের আবুল কালাম। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গোলাপগঞ্জ উপজেলার রণকেলী গ্রামের মৃত ইজ্জাদ আলীর ছেলে ফজলুল ইসলামকে দিয়ে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে একটি পক্ষ সিলেট মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করে। ওই চক্র বিভিন্ন সংবাদ মাধ্যমে মান হানিকর তথ্য দিয়ে সাংবাদিক মহলকেও বিভ্রান্ত করছে।

তিনি বলেন, ‘২০১০ সালে বিট্রিশ হোমস লিমিটেড নামে কোম্পানি আইনে কয়েকজন মিলে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলা হয়। আমি এই প্রতিষ্ঠানের একজন সাধারণ পরিচালক। তখনকার সময় এই ব্যবসা প্রতিষ্ঠানে চেয়ারম্যানের দায়িত্ব আব্দুল কায়ূম ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন মাহমুদ হোসেন। ২০১০-২০১১খ্রিঃ দুই বছর দায়িত্ব পালনের পর সিনিয়র ভাইস চেয়ারম্যান ইব্রাহিম আলীর সভাপতিত্বে বোর্ড মিটিং এর মাধ্যমে আব্দুল কায়ূম ও মাহমুদ হোসেন তাদের নিজ দায়িত্ব থেকে সেচ্ছায় পদত্যাগ করেন। পরিচালকদের প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে বিট্রিশ হোমস লিমিটেড এ সকল পরিচালকদের নাম যুক্ত করে তখনকার সময় রেজিষ্ট্রেশন করা সম্ভব হয়নি। সে কারনে ওই সভায় সকলের সম্মতিতে বিট্রিশ হোমস লিমিটেড এর নাম আংশিক পরিবর্তন করে বিট্রিশ হোমস ইন নাম করণ করা হয়। বিট্রিশ হোমস ইন নামে কোম্পানি হাউজে ১২ জন পরিচালকের নামে রেজিট্রেশন করে ব্যবসা চলমান ছিল। কিন্তু এসময় চেয়ারম্যানের পদ শূন্য হওয়ায় পদাধিকার বলে সিনিয়র ভাইস চেয়ারম্যান ইব্রাহিম আলী চেয়ারম্যানের পদে দায়িত্ব পালন করেন ও ব্যবস্থাপনা পরিচালক পদে নতুন দায়িত্ব দেওয়া হয় জাকির হোসেন চৌধুরীকে।

 

তিনি বলেন, কিছুদিন ব্যবসা চলার পর মালিক পক্ষ ভবনটি জবর দখল করে নিয়ে বিট্রিশ হোমস ইন এর পরিচালকদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী শুরু করে। মামলাটি মিথ্যা প্রমাণিত হলে আমরা সকল পরিচালকগণ রেহাই পাই। চুক্তিপত্র মোতাবেক ব্যবসা প্রতিষ্ঠান যথাযথ অবস্থানে ফিরে পেতে মালিক পক্ষকে বিবাদী করে বিট্রিশ হোমস (প্রাইভেট) লিমিটেড এর পক্ষ থেকে ঢাকার যুগ্ম জজ আদালতে একটি মামলা দায়ের করা হয় যা আদালতে মামলা এখনও বিচারাধীন।

 

কোম্পানির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও পরিচালকরা এসব ‘অপকর্ম চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘যখন মালিক পক্ষকে বিবাদী করে আদালতে মামলা চলমান ওই সময় কোম্পানির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইব্রাহিম আলী, পরিচালক নজমুল খান ও রফিক আলী সমন্বয়ে তৃতীয় একটি পক্ষ ফজলুল ইসলামকে দিয়ে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। অর্থ বিনিয়োগ করা হলো বিট্রিশ হোমস (প্রাইভেট) লিমিটেড কোম্পানিতে। অথচ এর কোন উল্লেখ না করে ফ্লাট বাড়ির ব্যবসার নামে অপপ্রচার করে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। ইতিমধ্যে মামলার এজাহারের কোন সত্যতা পায়নি সংশ্লিষ্ট দফতর। তধোপরী আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওই মামলা মোকাবেলা করে আসছি। কিন্তু মামলা দিয়ে হয়রানী পাশাপাশি এখন বিট্রিশ হোম ইন কোম্পানির ভাইস চেয়ারম্যান পদে থাকা সত্ত্বেও ইব্রাহিম আলী প্রকৃত সত্য আড়াল করে কোম্পানির একজন সাধারণ পরিচালক ও এই কোম্পানির সাথে এখন যার কোন সম্পৃক্ততা নেই তার উপর মামলা করেন।

 

এব্যাপারে সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিনিধিদের সাথে আইনি পরামর্শ নেওয়া হয়েছে জানিয়ে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষেও হস্তক্ষেপ কামনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির