editor

প্রকাশিত: 1:21 PM, September 11, 2021

সুনামগঞ্জে করোনা জয়ী মায়ের কোলে ফিরল দুই জমজ শিশু

সুনামগঞ্জে করোনা জয়ী মায়ের কোলে ফিরল দুই জমজ শিশু

সুনামগঞ্জে করোনা জয়ী মায়ের কোলে ফিরল দুই জমজ শিশু

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে করোনাকে জয় করেছে এক মা। দীর্ঘ ১৫দিন পর শুক্রবার (১০ সেপ্টেম্ভর) রাত সাড়ে ৮টায় ফিরে পেয়েছে তার দুই জমজ সন্তানকে। সন্তানদের কোলে নিয়ে মা আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। দুই জমজ সন্তানের মায়ের নাম- সৈয়দা রিনা বেগম। তিনি জেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নির্মাণ শ্রমিক সুফি মিয়ার স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত ১৫ই আগষ্ট সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে অপারেশনের মাধ্যমে ২ জমজ ছেলে সন্তানের মা হন সৈয়দা রিনা বেগম। এক সাথে ২ ছেলে সন্তান পেয়ে নির্মাণ শ্রমিক সুফি মিয়া ও তার পরিবারসহ আত্মীয়-স্বজনরা খুবই আনন্দিত।

কিন্তু তাদের সেই আনন্দ দুঃখে পরিণত করে দিল মহামারী করোনা। জমজ সন্তানদের নিয়ে সিলেট থেকে নিজ বসতবাড়ি জগন্নাথপুরে আসার পর মা সৈয়দা রিনা বেগমের করোনা উপসর্গ দেখা দেয়। এরপর গত ২৪ আগষ্ট নমুনা পরিক্ষায় করোনা শনাক্ত হয়। নবজাতক জমজ ২শিশু সন্তান নিয়ে মহাবিপদে পড়ে যায় নির্মাণ শ্রমিক সুফি মিয়া। কারণ স্ত্রীর মহামারী করোনা হওয়ার কারণে জমজ ২ শিশুকে মায়ের দুধ পান করাতে পারবে না।

এমতাবস্থায় একদিকে দুধের জন্য কাঁদছে জমজ ২শিশু অন্যদিকে মা সৈয়দা রিনা বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে ২৫ আগষ্ট আবার সিলেট নিয়ে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

ওই সময় এলাকার অনেকেই জমজ ২শিশুর দায়িত্ব নিতে চেয়েছিল। কিন্তু তাতে রাজি হননি শ্রমিক সুফি মিয়া। অবশেষে রিনা বেগমের বড় দুই বোন তাদের বুকের দুধ পান করিয়ে জমজ শিশুদের প্রাণ রক্ষা করেন। দীঘ ১৫দিন চিকিৎসা শেষে করোনাকে জয় করে আজ শুক্রবার (১০ সেপ্টেম্ভর) রাত সাড়ে ৮টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে আসেন সৈয়দা রিনা বেগম। এবং জমজ ২ শিশু সন্তানকে নিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

এসময় সৈয়দা রিনা বেগম সাংবাদিকদের বলেন- মৃত্যুর সঙ্গে লড়াই করে আমি বেঁচে এসেছি শুধু আমার ২ সন্তানের জন্য। আল্লাহ আমার সন্তান ও আমাকে দয়া করেছেন, আমাদের প্রাণে রক্ষা করেছেন। আমি খুবই আনন্দিত।

এঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সূধন সাংবাদিকদের বলেন- জমজ ২ সন্তানের মা করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন বলে জানতে পেরেছি।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট