editor
প্রকাশিত: 3:02 PM, October 13, 2021
অনলাইন ডেস্ক
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আজ সারাবিশ্বে ঝুঁকি মোকাবিলায় একটি আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।
বুধবার (১৩ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৫০ বছরে পদার্পণ ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। কাজেই আজ এতটুকুই বলব যে, যতটুকু উদ্যোগ আমরা নিয়েছি তা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই নিয়েছি। ফলে বাংলাদেশ আজ সারাবিশ্বে ঝুঁকি মোকাবিলায় একটি আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।
শেখ হাসিনা বলেন, আমাদের এই সম্মানটা ভবিষ্যতে যেন বজায় থাকে, এই ব্যবস্থাটা অব্যাহত রাখতে হবে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে কত মানুষ মারা গেল! তত মানুষ মরে না, যত মানুষ মরার কথা ছিল—এই কথা যেন আর জীবনে কখনো শুনতে না হয়। এর জন্য সবাইকে সচেতন থাকতে হবে, মানুষকে সচেতন করতে হবে।
অগ্নি দুর্ঘটনা রোধে করণীয় প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, বহুতল ভবনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যেন থাকে। যে কোনো বড় বিল্ডিং করবার সময় সেটাও যেমন নিশ্চিত করতে হবে, আবার সেখান থেকে মানুষকে উদ্ধার করা, সে জন্য যেসব সরঞ্জামাদি দরকার আমরা সেগুলোও ধীরে ধীরে সংগ্রহ করছি। যাতে করে এই দুর্যোগের ঝুঁকি হ্রাস হয়।
দুর্যোগ মোকাবিলায় দেশের মানুষকে সর্তক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি একটা কথা বলবো, আমাদের দেশের মানুষকেই সর্তক থাকতে হবে। তাদের নিজেরও কিছু ব্যবস্থা নিতে হবে। যখনই আপনি ঘর-বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান যাই করেন না কেন, সেটা করবার সময় আপনাকে আগে মাথায় রাখতে হবে—আগুন লাগতে পারে, ঝড় আসতে পারে, বন্যা আসতে পারে। যে কোনো ক্ষেত্রে আপনাকে ঝুঁকি থেকে মুক্ত থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, বিল্ডিং কোড মেনে সব করতে হবে। আর আমাদের পক্ষ থেকে আমরা যা করার করে যাচ্ছি।
ডেল্টা প্ল্যানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু বাংলাদেশে বদ্বীপ, আমরা ২১০০ সালের ডেল্টা প্ল্যান করেছি। ৮০টি প্রকল্প বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। এ ক্ষেত্রে নদী ভাঙন রোধ এবং পানির ধারণক্ষমতা বৃদ্ধি করা; কারণ বন্যা আসবে, আর বন্যা আমাদেরকে পলি দেয়, জমি উর্বর করে। কাজেই বন্যা আমাদের নিয়ন্ত্রণ করা বা বন্যার সঙ্গ বসবাস করার অভ্যাস আমাদের করতে হবে।
শেখ হাসিনা বলেন, বন্যার সঙ্গে বসবাস করবার মতো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেভাবে আমাদের উন্নয়ন প্রকল্প নিতে হবে। প্রতিটি এলাকায় জলাধার থাকতে হবে, যেন বন্যার সময় পানির ধারণক্ষমতা বাড়ে বা বৃষ্টির পানি আমরা ধরে রাখতে পারি; যা আমাদের দেশের জন্য প্রয়োজন, ফসল উৎপাদনের জন্য প্রয়োজন, জীবন-জীবিকার জন্য প্রয়োজন—সেদিকে মাথায় রেখে আমাদের এই ব্যবস্থাটা নেওয়া দরকার।
পানির প্রবাহ ও ধারণক্ষমতা বাড়াতে নদী খননের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে ২০২২ সালের মধ্যে ৫১০ কিলোমিটার নদীর ড্রেজিংয়ের পরিকল্পনা নিয়েছে। গ্রীষ্মকালে সেচের পানি সংরক্ষণের জন্য জলাধার নির্মাণ, ৪ হাজার ৮৮৬ কিলোমিটার খাল খনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, সংস্কারসহ নানাবিদ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি।
দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে ২৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ২২০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ৪২৩টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজ চলমান রয়েছে জানান প্রধানমন্ত্রী। দুর্যোগ মোকাবিলায় বিগত সময়ে তার নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
বিভিন্ন দুর্যোগে দলীয়ভাবে আওয়ামী লীগের জনগণের পাশে থাকার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের পাশে আছে। করোনার মতো যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন। গণভবন থেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সিপিপির চারটি ইউনিট উদ্বোধন করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন ও কক্সবাজারের মুক্তিযোদ্ধা মাঠ থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা গণভবনের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।
ডিএসএস/১৩/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,