editor
প্রকাশিত: 4:53 PM, September 26, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ১জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ১০জন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মৃত ব্যক্তির নাম- খসরু মিয়া (৪৫)। তিনি জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের আলতাব আলীর ছেলে। আজ রবিবার (২৬ সেপ্টেম্ভর) সকাল ৬টায় সিলেট এমএজি ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের খসরু মিয়ার সাথে জায়গা-জমি নিয়ে তারই চাচাতো ভাই মজু মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল।
তারই জের ধরে গতকাল শনিবার (২৫ সেপ্টেম্ভর) রাত অনুমান সাড়ে ১০টায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে এঘটনাটি উপস্থিত লোকজন তাৎক্ষনিক ভাবে সমাধান করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই দুই পক্ষের লোকজন লাটিসুটা ও অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের আঘাতে খসরু মিয়া ও মজু মিয়াসহ উভয়পক্ষের ১১জন আহত হয়। তাদের মধ্যে খসরু মিয়ার অবস্থা আশংকাজনক দেখে তার পরিবারের লোকজন রাতেই তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। আর অন্যান্য আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি হয়।
কিন্তু আজ রবিবার (২৬ সেপ্টেম্ভর) সকালে চিকিৎসাধীন অবস্থায় আহত খসরু মিয়ার মৃত্যু হয়। আর এই খবর তাৎক্ষনিক ভাবে এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন- এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা রয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট