editor
প্রকাশিত: 3:22 PM, October 1, 2021
অনলাইন ডেস্ক
ভারতে অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে বোলিং অ্যাকশনের কারণে বাদ পড়েন তাসকিন আহমেদ। অ্যাকশন শুধরিয়ে পেশাদার ক্রিকেটে ফিরে চোটাক্রান্ত হয়ে বেশ কিছু দিন মাঠের বাইরে চলে যেতে হয় দেশের সবচেয়ে দ্রুতগতির এ পেসারকে।
চোট থেকে ফিরে সেরা ছন্দে না থাকায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে সুযোগ না পেয়ে কান্নায় ভেঙে পড়েন জাতীয় দলের তারকা পেসার তাসকিন। এবার দলে জায়গা পেয়েছেন তিনি। চলতি মাসে আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অংশ নিতে যাওয়ার আগে দেশের সফল অধিনায়ক ও সফল পেসার মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু টিপস নিলেন তাসকিন।
বৃহস্পতিবার মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফির সঙ্গে প্রায় তিন ঘণ্টা ধরে স্লোয়ারের বিভিন্ন গ্রিপ নিয়ে কাজ করেন তাসকিন। সেই সময়ে মাঠে থাকা জাতীয় দলের অনিয়মিত পেসার সৌম্য সরকারও সুযোগ কাজে লাগান। তিনিও শিখে নেন স্লোয়ারের দুয়েকটা গ্রিপ।
এদিন তাসকিন বলেন, আমার বলগুলো সাধারণত সোজা যায়, কম ঘুরে।আমি স্লোয়ারের দিক থেকে একটু পিছিয়ে। স্লোয়ারে উন্নতি করতে চাই। তাই মাশরাফি ভাইকে বলছিলাম একদিন সময় দেওয়ার জন্য। উনি এসে কিছু গ্রিপ দেখিয়েছেন। আশা করছি এইগুলো প্রয়োগ করলে ফল পাব।
জাতীয় দলের হয়ে ৪২টি ওয়ানডে, ২৪টি টি-টোয়েন্টি আর ৮টি টেস্টে অংশ নিয়ে ৯০ উইকেট শিকার করা এ তারকা পেসার আরও বলেন, মাশরাফি ভাই দুই-তিনটা গ্রিপ দেখিয়ে বলেছেন, একসঙ্গে এত কিছু নিয়ে তো কাজ করা যাবে না। যেহেতু সামনেই অনেক খেলা। আপাতত কাটার ট্রাই করতে বলেছেন। এটা আয়ত্তে এলে আরেকটি ট্রাই করতে বলেছেন। আমার বলে যে পেস (গতি), বাউন্স আছে তার সঙ্গে এটা যোগ হলে আরেকটা বিকল্প হাতে থাকবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,