editor

প্রকাশিত: 6:23 PM, November 9, 2021

শাবিপ্রবির বাদ পড়া শিক্ষার্থীরা টিকা পাবেন রোববার

শাবিপ্রবির বাদ পড়া শিক্ষার্থীরা টিকা পাবেন রোববার

নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) যেসব শিক্ষার্থী কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিতে পারেননি, বিশেষ ব্যবস্থায় তাদের টিকা নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

আগামী রোববার (১৪ নভেম্বর) বাদ পড়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে টিকা পাবেন।

মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শাবিপ্রবির মেডিক্যাল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, শাবিপ্রবির যেসব শিক্ষার্থী এখনও টিকা নিতে পারেননি, তারা আগামী রোববার টিকা নেওয়ার সুযোগ পাবেন। এরপর টিকা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। শিক্ষার্থীরা চাইলেও মেডিক্যাল সেন্টার থেকে টিকার প্রথম ডোজ নিতে পারবেন না।

তিনি জানান, শিক্ষার্থীরা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, টিকা কার্ডের মূলকপি ও ফটোকপি (যদি থাকে) এবং স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে টিকা নিতে পারবেন। আর যেসব শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া টিকা নিয়েছেন তাদের দ্রুত এনআইডি কার্ড তৈরি করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তথ্য জমা দিতে হবে।

মেডিক্যাল প্রশাসক বলেন, আমরা গত ১৬ অক্টোবর থেকে টিকা কার্যক্রম শুরু করেছি। ওইদিন থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এক হাজার ৭১৭ জন শিক্ষার্থী ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে মোট নয় হাজার ২৪২ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ৯৫ শতাংশের বেশি শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। আমরা শিক্ষার্থীদের শতভাগ টিকার আওতায় নিয়ে আসতে চাই।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির