editor
প্রকাশিত: 9:03 PM, November 25, 2021
অনলাইন ডেস্ক
রাত পোহালেই পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবির ডাক পেলেন দু’জন। দলে নেওয়া হয়েছে দুই পেসার শহিদুল ইসলাম ও খালেদ আহমেদকে।
শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পকিস্তান ২ ম্যাচ টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশের জন্য এটিই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ।
গত মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে সাকিব আল হাসান যোগ না দেওয়ায় স্কোয়াডে ১৫ জনের নাম আসে। প্রথম টেস্টের আগে দলে আরও দুই ক্রিকেটার ডাক পাওয়ায় স্কোয়াড হলো ১৭ জনের।
বিসিবি পেসার খালেদ আহমেদ ও শহিদুল ইসলামকে দলে নেওয়ার বিষয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এর ব্যাখ্যায় বলেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ইনজুরির কারণে দলে না থাকায় এ দুজনকে বিকল্প হিসেবে রাখা হয়েছে। যদিও আগের ১৫ সদস্যের দলে তিন পেসার আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও রেজাউর রহমান রাজা ছিলেন।
প্রথম ম্যাচের টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও খালেদ আহমেদ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,