editor
প্রকাশিত: 8:44 PM, December 31, 2021

মাদ্রাসাই হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর শিক্ষক রুনু’র ঈসালে সাওয়াব
গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রামে মাদ্রাসা-ই হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর সাবেক শিক্ষক মরহুম আহসান আহমদ রুনু এর ঈসালে সাওয়াব উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে (৩১ শে ডিসেম্বর) শুক্রবার বাদ জুম্মা মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার উপাধ্যক্ষ আমিরুল ইসলাম (আমীর) ও মাদ্রাসার সদস্য সচিব ও শিক্ষক মোঃ মারজান খানের যৌথ সঞ্চালনায় এবং এলাকার বিশিষ্ট মুরব্বী মাওলানা মজির উদ্দিন (মাওলা মিয়া) এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় মাদরাসার ছাত্র, শিক্ষক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার পরিচালক আল ইসলাহ এর কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন এর সুপারভাইজার মাওলানা সাব্বির আহমেদ, আল ইসলাহ’র নেতা মাওলানা আলা উদ্দিন, ফুলবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর নবনির্বাচিত সদস্য কবির আহমেদ, হযরত শাহপরান জামে মসজিদ কায়স্তগ্রাম এর মোতাওয়াল্লি ইমরান আহমেদ, অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা দিলোয়ার আহমেদ চোধুরী, সাংবাদিক আবু জাবের, শামীম আহমেদ, মরহুম এর ছোট ভাই ও অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক ইফতেখার আহমেদ (টুনু), সাংবাদিক মিজানুর রহমান বিলাল, খালিক আহমেদ, সামাদ আহমেদ, শেবুল আহমেদ, অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম ও খন্দকার আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সদ্য প্রয়াত শিক্ষক মরহুম আহসান আহমদ রুনু এর ব্যক্তিগত ও কর্ম জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন। এসময় তার শিক্ষকতা জীবনের কথা স্মরণ করে স্মৃতিচারণ করেন মাদ্রাসার গভর্নিংবডির সদস্যবৃন্দ, সহকর্মী শিক্ষক ও স্নেহধন্য শিক্ষার্থীরা।
এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ, মরহুমের স্বজন, স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,