editor
প্রকাশিত: 6:27 PM, January 4, 2022

কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির অভিষেক ও গুণীজন সংবর্ধনা
সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৫ নং ওয়ার্ডে কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির ২০২২-২৩ সেশনের নব-নির্বাচিত কমিটির অভিষেক, ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (০৩ জানুয়ারি) রাতে কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির কার্যালয়ে অভিষেক, ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা নিয়ে এই সিলেটকে একটি আধুনিক শহরে রুপান্তরিত করতে চাই। সিলেট শহর আর দক্ষিণ সুরমার মাঝে কোন বিভাজন থাকবেনা। উন্নয়ন করতে হলে দলমতের ঊর্ধ্বে এসে কাজ করতে হবে। সে লক্ষ্যে কাজ করছে কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতি। সমাজ উন্নয়নে কাজ করার জন্য তিনি কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানান।
মেয়র আরিফুল হক চৌধুরী আরোও বলেন, যুব সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশ, সমাজ ও জাতির উন্নয়ন তরান্বিত হয়। সমাজ উপকৃত হওয়ার পাশাপাশি অপরাধ মূলক কাজের বিরুদ্ধে এক হয়ে ভূমিকা পালন করা যায়। অসামাজিক কার্যকলাপ ও মাদকের বিরুদ্ধে সবাই এক যোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি ওসমান গণি’র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস লিপন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ২৫, ২৬ ও ২৭নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর, প্যানেল মেয়র-২ এডভোকেট রোকসানা বেগম শাহনাজ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ কোহিনুর, মুছারগাঁও এলাকার বিশিষ্ট মুরব্বি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি ও উপদেষ্টা কফিল উদ্দিন আলমগীর, প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান যুক্তরাজ্য প্রবাসী উপদেষ্টা আতাউল হক শামীম, প্রবাসী উপদেষ্টা আব্দুল মুহিত, উপদেষ্টা নুর আহমদ খান সাদেক, ইঞ্জিনিয়ার সামাদ আহমদ, সাবেক সভাপতি জহির হোসেন রাসেল, সাবেক সাধারণ সম্পাদক ডা. এজাজ উদ্দিন সানী প্রমুখ।
অনুষ্টানে কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির ২০২২-২৩ সেশনের কার্যকরী কমিটির অভিষেক সম্পন্ন হয়। পরে ১২জন গুণীব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ক্লাবের বিভিন্ন তথ্য সম্বলিত নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে