editor
প্রকাশিত: 11:14 PM, February 7, 2022

শেষ ওভারে তিন ছক্কার পরও জয় পেল না সিলেট
নিজস্ব প্রতিবেদক
বিপিএলের ২২তম ম্যাচে শেষ ওভারে থ্রিলার তৈরি করেও জিততে পারেনি সিলেট। শেষ ওভারে জয়ের জন্য ৩৬ রান প্রয়োজন হলে টানা তিনটি ছয় মারেন আলাউদ্দিন বাবু। যদিও শেষরক্ষা হয়নি সিলেটের। শেষ পর্যন্ত ১৫ রানে জয়লাভ করে খুলনা টাইগারস।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার দেয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৭ রানে থামে সিলেটের ইনিংস। এতে ১৫ রানের জয় পায় খুলনা।
এ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে খুলনা।
১৮৩ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করে সিলেট সানরাইজার্সের দুই ওপেনার এনামুল হক বিজয় ও লিন্ডল সিমন্স। ষষ্ঠ ওভারের শেষ বলে নাবিল সামাদের শিকার হয়ে ১০ রানে বিদায় নেন সিমন্স। তার বিদায়ের পর অবশ্য একপ্রান্তে ঝড়ো ব্যাটিং করে যাচ্ছিলেন বিজয়। তাকে সঙ্গ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কলিন ইনগ্রাম। বিজয়কে আউট করে ২৯ রানের এই জুটি ভাঙেন থিসারা পেরেরা। ৩৩ বলে ৪৭ রান করে বিদায় নেন বিজয়।
চতুর্থ উইকেটে ব্যাট করতে নেমে থিতু হতে পারেননি মোহাম্মদ মিথুন। ২ রানে তার বিদায়ের পর ব্যাট করতে নামা রবি বোপারা ফেরেন ০ রানেই। এরপর ইনগ্রামকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়কত্ব হারানো মোসাদ্দেক। ইনগ্রামকে ফিরিয়ে ৫৮ রানের জুটি ভাঙেন খালেদ আহমেদ। ২৮ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন সিলেটের এই ব্যাটার।
শেষদিকে এসে বিধ্বংসী ইনিংস খেলেন আলাউদ্দিন বাবু। শেষ ওভারের তিন বলে তিন ছক্কা মেরেও দলকে জেতাতে পারেননি তিনি। ১৬৭ রানেই থামতে হয় সিলেটকে। ৭ বলে ২৫ রানে অপরাজিত থাকেন বাবু। ২২ বলে ৩৯ রানে অপরপ্রান্তে অপরাজিত থাকেন মোসাদ্দেক।
খুলনার হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন কামরুল ইসলাম। মেহেদি হাসান তুলে নেন ২ উইকেট। বাকি উইকেটটি শিকার করেন পেরেরা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই রান আউট হন খুলনা টাইগার্সের ওপেনার আন্দ্রে ফ্লেচার। ব্যাট করতে নামা মেহেদি হাসান পরের বলেই উইকেট হারান। এরপর বেশিক্ষণ থিতু হতে পারেননি ইয়াসির আলিও। ১৮ বলে ২৩ রান করে বিদায় নেন তিনি। চারে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিম সৌম্য সরকারের সঙ্গে দলের হাল ধরেন।
৮৪ বলে ১৩৮ রানের দুর্দান্ত জুটি গড়েন সৌম্য ও মুশফিক। তাদের অসাধারণ ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ১৮২ রানের সংগ্রহ পায় খুলনা টাইগার্স।
৪ চার ও ৪ ছয়ে ৬২ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন সৌম্য। অপরদিকে ৬ চার ও ২ ছয়ে ৩৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক মুশফিকুর রহিম।
সিলেটের হয়ে একটি করে উইকেট পান সোহাগ গাজী ও একেএস স্বাধীন।
7 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
7 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
3 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
1 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
3 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট