editor
প্রকাশিত: 4:26 PM, November 14, 2021
অনলাইন ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে। এ দুই ফরোয়ার্ডের নৈপূণ্যে শনিবার রাতে কাজাখাস্তানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে ফ্রান্স।
ম্যাচে একাই ৪ গোল করেন এমবাপ্পে। জোড়া গোল আসে বেনজেমার পা থেকে। বাকি গোল দুইটি করেন আঁতোয়া গ্রিজম্যান ও আদ্রিওঁ রাবিও।
পার্ক দেস প্রিন্সেসে খেলা শুরুর ৬ মিনিটের মাথায় বেনজেমার পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। দ্বাদশ মিনিটে গোলরক্ষকের ভুলে গোল হজম করে কাজাখাস্তান। গোলদাতা এবারও এমবাপ্পে। ৩২তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। ডান দিক থেকে কোমানের ক্রসে ডি-বক্সে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝে লাফিয়ে দর্শনীয় হেডে তিনি বল জালে পাঠান। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম হ্যাটট্রিক। ১৯৮৫ সালে ডমিনিক অগস্তুর পর ফ্রান্সের প্রথম কোনো খেলোয়াড়ের হ্যাটট্রিক এটি
দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুই গোল করে ব্যবধান আরও বাড়ান বেনজেমা। চতুর্থ গোলটি আসে ৫৫তম মিনিটে। পরের গোলটি এমবাপের পাস ডি-বক্সে পেয়ে ফাঁকা জালে বল পাঠান ক্লাবের হয়েও দারুণ ছন্দে থাকা বেনজেমা। এর একটু পর তাকে তুলে নেন কোচ। ৭৫তম মিনিটে গ্রিজমানের কর্নারে জোরালো হেডে গোলটি করেন জুভেন্তাস মিডফিল্ডার রাবিও। ৮৪তম মিনিটে সফল স্পট-কিকে স্কোরলাইন ৭-০ করেন গ্রিজমান। আর নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ডি-বক্সে মুসা দিয়াবির পাস থেকে নিজের চতুর্থ গোলটি করেন এমবাপে।
বাছাইপর্বে ৭ ম্যাচ খেলে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ফ্রান্স। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিনল্যান্ড। আট ম্যাচ খেলে কাজাখস্তানের পয়েন্ট মাত্র ৩।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,