editor
প্রকাশিত: 10:05 PM, December 3, 2021
অনলাইন ডেস্ক
দিনের শুরুতে কিছুটা বিপদে পড়লেও মায়াঙ্ক আগারওয়ালের দুর্দান্ত সেঞ্চুরিতে মুম্বাই টেস্টে চালকের আসনে বসেছে ভারত। প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ২২১ রান।
সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ঘূর্ণি সহায়ক উইকেটে বল হাতে ভয়ংকর হয়ে উঠেন ভারতীয় বংশোদ্ভুত কিউই স্পিনার আজাজ প্যাটেল। ভারতের প্রথম চারটি উইকেটই গেছে তার ঝুলিতে। তবে ভারতের শুরুটা বেশ ভালো হয়েছিল। ৮০ রানের ওপেনিং জুটি উপহার দেন মায়াঙ্ক আগরওয়াল এবং শুভমান গিল।
৭১ বলে ৪৪ রান করা গিলকে ফিরিয়ে উইকেট শিকারের উৎসব শুরু করেন আজাজ। তিন নম্বরে নেমে চেতেশ্বর পূজারা ৫ বল খেলে ‘ডাক’ মেরে বোল্ড হয়ে যান। এরপর উইকেটে আসেন বিরাট কোহলি। ৪ বল খেলে এলবিডব্লিউ হওয়া কোহলিও ‘ডাক’মারেন! গত ম্যাচে অভিষেকে সেঞ্চুরি করা শ্রেয়স আইয়ার আজ ১৮ রান করে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। ১৬০ রানে ৪ উইকেট পতনের পর হাল ধরেন মায়াঙ্ক আর ঋদ্ধিমান।
১৯৬ বলে ১৩ চার ৩ ছক্কায় ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাঁকান মায়াঙ্ক। ঠিক দুই বছর এবং ১৩ ইনিংস পর মায়াঙ্কের ব্যাট থেকে এলো তিন অংকের ইনিংস। এর আগে ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ইন্দোরে করেছিলেন ২৪৩ রান। আজ প্রথম দিন শেষে মায়াঙ্ক ১২০ রানে অপরাজিত আছেন। অন্যদিকে ঋদ্ধিমান অপরাজিত আছেন ২৫ রানে। দুজনের অবিচ্ছিন্ন ৬১ রানের জুটিতে দিন শেষ করেছে ভারত।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,