editor
প্রকাশিত: 7:42 PM, July 22, 2023
অনলাইন ডেস্ক
আগামী ২৭শে জুলাই ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত তারুণ্যের সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বক্তব্য অনেক হয়েছে। এখন আর বক্তব্য নয়। এখন দাবি আদায়ের পালা। এই সরকার একটি ভীরু কাপুরুষ সরকার। তারা নির্বাচনে ভয় পায়। আমরা নির্বাচন চাই। তবে এই সরকারের অধীনে নয়।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। পত্রিকার শিরোনাম দেখিয়ে তিনি বলেন, গায়েবি মামলা এবারও। আগে এমন সোয়া লাখ মামলা হয়েছে। আজকে আবারো এমন মামলা দেয়া হচ্ছে। কোথাও কিছু ঘটেনি কিন্তু মামলা দেয়া হচ্ছে।
তিনি বলেন, এখন নতুন কৌশল নিয়েছে। আমাদের জনপ্রিয় নেতা, যারা নির্বাচন করতে পারে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। তাদের দ্রুত সাজা দেয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলছি, এবার এদেশে কোনো নির্বাচন হবে না নির্দলীয় সরকার ছাড়া। অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করুন। নতুন একটি নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করুন। এই নির্বাচন কমিশনতো সরকার যা বলে তাই করে। দাস সুলভ মনোভাব নিয়ে তারা কাজ করছে।
সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হলেও বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে সমাবেশ ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ