admin

প্রকাশিত: 11:28 PM, November 1, 2024

পশ্চিম দর্শা গ্রামকে সুরমা নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

পশ্চিম দর্শা গ্রামকে সুরমা নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের পশ্চিম দর্শা গ্রামকে সুরমা নদীর অব্যাহত ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১নভেম্বর) বাদ জুমআ পশ্চিম দর্শা সুরমা নদী পারে এ মানববন্ধন পালন করেন তারা।

এসময় বক্তারা বলেন পশ্চিম দর্শা গ্রামবাসী সুরমা নদীর ভাঙ্গনে আতঙ্কিত। এর মধ্যে অনেক বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ঘরবাড়ী নদীগর্ভে বিলীন হয়ে যাবে। অস্তিত্বহীন হয়ে পড়বে অনেক পরিবার। এতো মধ্যে বৈদ্যুতিক খুঁটি ও গ্যাস লাইন নদী ভাঙ্গনের মুখে পড়ে গেছে। ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয় এই ভাঙ্গন যে হারে বৃদ্ধি পাচ্ছে, তা অব্যাহত থাকলে পশ্চিম দর্শা জামে মসজিদ, কবরস্থান, মাদ্রাসা ও পশ্চিম দর্শা ঈদগাহ এবং হযরত শাহজামাল (রহ.) এর অন্যতম সফর সঙ্গি হযরত খন্দকার (রহ.) এর মাজারও ভাঙ্গনের শিকার হয়ে যেতে পারে। ইতোমধ্যে এব্যাপারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটসহ সংশ্লিষ্ট দপ্তর গুলোর সাথে যোগাযোগ করা হলেও এর কোন সুরাহা হয়নি। তাই এলাকাবাসী বন পরিবেশ ও পানি উন্নয়ন উপদেষ্টা সহ সকলের দৃষ্টি কামনা করছেন।

এসময় উপস্থিত ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ, সদর উপজেলা জামায়াতের আমীন নাজির উদ্দিন আহমদ, মো. জসিম উদ্দিন, এলাকার মুরব্বী মো. ছাদ খান, মো. সুরুজ আলী, সাংবাদিক এম রহমান ফারুক, ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান, প্রভাষক তাজউদ্দিন, কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সামাদ, সাবেক মেম্বার দুলাল আহমদ, মো. বদরুল খান, জমির আলী পটুল, মাওলানা আলী হোসেন, চাঁন মিয়া, সোহেল আহমদ, আনোয়ার হোসেন, তৈমুছ আলী, রহমত আলী, রহমত খান, হাজী তজমুল আলী, আফজল হোসেন, মো. তজমুল আলী, মহিবুর রহমান মাখন, ফজলুর রহমান, অলিউর রহমান, ফারুক আহমদ, আবুল কালাম, সাদ উল্লাহ, আজাদ আহমদ, মো. জসিম উদ্দিন প্রমুখ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে