admin
প্রকাশিত: 8:27 PM, June 27, 2021

চেয়ারম্যানের আজমল হোসেন চৌধুরী
হবিগঞ্জ প্রতিনিধি
বাহুবল উপজেলার সমালোচিত ৪নং বাহুবল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আজমল হোসেন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা সিন্ধা তালুকদার এ কমিটি গঠন করেন। এ তদন্ত কমিটি পিআইও, সমবায় এবং মহিলা বিষয়ক কর্মকর্তার সমন্বয়ে চলবে বলে জানা গেছে।
এর আগে বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর বিরুদ্ধে পরিষদের নারী গ্রাম পুলিশকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠে। এদিকে, নাম প্রকাশ্যে আরও ভুক্তভোগী একাধিক নারী অভিযোগ করেন। তারা বলেন, নানা ভাবে ব্ল্যাক মেইল করে তাদের ব্যবহার করে আসছিলেন চেয়ারম্যান আজমল।
উল্লেখ্য, কূ- প্রস্তাবে অতিষ্ঠ হয়ে পারভীন আক্তার নামে এক নারী গ্রাম পুলিশ বাদী হয়ে গত ১৩ই জুন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার এবং বাহুবল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, জীবিকার তাগিতে ২০১৫ সাল থেকে বাহুবল সদর ইউনিয়ন পরিষদে নারী গ্রাম পুলিশের দায়িত্ব পালন করে আসছিলেন উপজেলার জয়নাবাদ গ্রামের দিনমুজুর আব্দুল মালেক মিয়ার স্ত্রী ২ সন্তানের জননী পারভীন আক্তার।
কিন্তু ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী পরিষদের দায়িত্বে আসার পর থেকেই প্রায় সময়ই নেশাগ্রস্থ হয়ে নানা ভাবে ভুক্তভোগী পারভীন আক্তারসহ আরও কয়েকজন নারী গ্রাম পুলিশকে যৌন হয়রানি করে আসছিলেন। সময়ে অসময়ে সুযোগ পেলেই আজমল হোসেন চৌধুরী তাকে কূ-প্রস্তাব দিতেন। তার প্রস্তাবে রাজী না হওয়ায় পারভীন আক্তারকে চাকুরীচ্যুত করাসহ নানা ভাবে দেখে নেয়ার হুমকিও দেন চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী।
ডিএসএস/২৭/জুন/২০২১/নুরুল
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
1 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
6 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
8 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
6 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
4 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা