editor
প্রকাশিত: 2:07 PM, July 12, 2021
অনলাইন ডেস্ক
দেশের আকাশে চাঁদ উঠায় আগামী ২১ জুলাই পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ আবারও বাড়ানো হবে কিনা বিষয়টি সামনে এসেছে। সেটি পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এ বিষয়ে আজ সোমবার (১২ জুলাই) করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ জুলাই বিধিনিষেধ জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রবিবার (১১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলাপকালে তিনি এ তথ্য জানান।
চলমান লকডাউন আগামী ১৪ জুলাই শেষ হলে এরপর কি হবে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘করোনার যে সংক্রমণ পরিস্থিতি, সেটি আমরা পর্যবেক্ষণ করছি। বিধিনিষেধ বাস্তবায়নের দিকেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। সংক্রমণ এবার এমনভাবে ছড়িয়েছে, সেটা খুবই আশঙ্কাজনক। ১৪ জুলাইয়ের পরের সময়ও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এ সংক্রমণ কমাতে চাই, তাহলে এ প্রক্রিয়া কিন্তু অব্যাহত রাখতে হবে, বিভিন্ন পর্যায়ে।
তিনি উল্লেখ করেন, ‘যেহেতু ঈদ এবং কোরবানির হাট আছে, এ দুটিকে কীভাবে করলে সংক্রমণটি নিয়ন্ত্রণ করতে পারব, সেটিই আমাদের মূল লক্ষ্য। হাটগুলোকে কত সুনিয়ন্ত্রিতভাবে করতে পারি সেটা নিয়ে চিন্তা করা হচ্ছে।’
‘বাড়তে পারে চলমান বিধিনিষেধ’
তিনি বলেন, ‘পশু কেনার জন্য ডিজিটাল হাটের পাশাপাশি সারাদেশে খোলা মাঠে পশুর হাট বসানো হবে। আগামী ১৫ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত এই ৬ দিন হাট বসবে। হাটের তিনটি পথ থাকবে। একটি পথ পশু প্রবেশের জন্য, একটি পথ দিয়ে ক্রেতা প্রবেশ করবে এবং অপর একটি পথ থাকবে ক্রেতাদের বের হওয়ার জন্য। সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ হাটে প্রবেশ করতে হবে। তবে হাটের সংখ্যা ও পরিস্থিতি বিশেষজ্ঞ কমিটি যেভাবে সুপারিশ করবে সেভাবেই সরকার ব্যবস্থা নেবে।’
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। সংক্রমণ পরিস্থিতি আরও বেড়ে গেলে আরেক সপ্তাহের জন্য লকডাউন বাড়ানো হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,