editor

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

ঝুড়িতে সাজানো কমলালেবুর মধ্যে শত শত ইয়াবা!

ঝুড়িতে সাজানো কমলালেবুর মধ্যে শত শত ইয়াবা!

1

নিজস্ব প্রতিবেদক

8

অভিনব কৌশলে কমলালেবুর মধ্যে চোরাচালান হচ্ছে ইয়াবা। আকারভেদে একেকটি কমলায় ঢোকানো হচ্ছে একশ থেকে দুইশোটি ইয়াবা। তারপর ঝুড়িতে কিংবা কার্টনে ইয়াবা-ভর্তি ফল সাজিয়ে কক্সবাজার থেকে ঢাকাসহ সারা দেশে সরবরাহ করা হচ্ছে একেকটি চালান। মাদক কারবারিদের অভিনব কৌশল ঠেকাতে সতর্ক থাকার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।জানা গেছে, কমলালেবুর মধ্যভাগে, নিচের অংশ থেকে উপরের দিকে আঙুলের চাপে তৈরি করা হচ্ছে ফাঁকা জায়গা। তারপর রাখা হচ্ছে পলিথিনে মোড়া ইয়াবা। ইয়াবা-ভর্তি কমলা থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে ঝুড়ি কিংবা কার্টনে। ইদানিং কক্সবাজার থেকে এভাবেই চালান সরবরাহের কৌশল নিয়েছে কারবারিরা।এরকমই একটি ইয়াবার চালান ধরতে রাজধানীর মতিঝিলে টানা বারো ঘণ্টা ওঁৎ পেতে থেকে কার্টন বহনকারী এক তরুণকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। কার্টন খুলে দেখা যায় কমলালেবু। কিন্তু খোসা খুলে কোষ আলাদা করতেই বেরিয়ে আসে ইয়াবা। ইয়াবার বাহক মোহাম্মদ সজীব জানান, ‘এসব কাজ আমি করি না। আমাকে এ কাজ একজন দিয়েছে। তিনি কাকী হন। সে বলেছে এটা তুমি নিয়ে যাও। এগুলোর মধ্যে কমলা আছে।’আভিযানিক দলটি জানিয়েছে, ছোট আকারের একেকটি কমলায় মিলেছে একশটি, আর বড়গুলোতে পাওয়া গেছে দুইশো করে ইয়াবা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিম পরিদর্শক কামরুল ইসলাম তালুকদার বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিলো ঝুড়িতে করে ইয়াবা নিয়ে আসবে। পরে কার্টন করে আনতে দেখে সন্দেহ হয়।’ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘যে কোন ভাবেই তারা মাদক পাচার করুক না কেন আমরা তৎপর। আমরা মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছি, সেটা চলতে থাকবে। কোন ভাবেই এই মাদক কারকারীরা রেহাই পাবে না।’সীমান্তের নজরদারি এড়িয়ে প্রতিদিনই মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান ঢুকছে কক্সবাজারে। তাই প্রবেশ পথ বন্ধ করা ছাড়া নেশাজাতীয় বড়িটির ছড়াছড়ি ঠেকানো প্রায় অসম্ভব, বলছেন সংশ্লিষ্টরা।

S/H(Ripa-6)

3

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা  সিলেট মহানগরের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

8 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

7 সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

6 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

6 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

4 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

7 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

1 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

6 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম

1
7