admin
প্রকাশিত: 5:03 PM, August 8, 2021
অনলাইন ডেস্ক
ফুটবলে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক অগণিত। অনেকে এ দুই দলের এতোটাই পাঁড়ভক্ত যে, বাড়ি-ঘর, প্রিয় বস্তু লাতিন আমেরিকার দেশ দুটির পতাকার রঙে রাঙিয়ে ফেলেন।
দল দুটি কোনো ম্যাচ জিতলে দেশের বিভিন্ন কোণায় মিছিলও বের হয়।
ম্যাচ বিশ্লেষণ নিয়ে চায়ের কাপে ঝড় ওঠে। আবার কথাকাটি থেকে হাতাহাতির ঘটনাও ঘটে।
১৫ হাজার কিলোমিটার দূরের দেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল নিয়ে এতো উন্মাদনার বিষয়ে খোঁজখবর রাখে লাতিন আমেরিকার দেশ দুটিও।
কোপা আমেরিকার শিরোপা হারানোয় বাংলাদেশের ব্রাজিলিয়ান সমর্থকদের হতাশার বিষয়টিও টের পেয়েছে ব্রাজিল দূতাবাস।
তবে শনিবার টোকিও অলিম্পিকের পুরুষ ফুটবলে স্পেনকে হারিয়ে সোনা জিতেছে ব্রাজিল। ব্রাজিলের এই সাফল্যে বাংলাদেশে যে উচ্ছ্বাসের জোয়ার বয়ে গেছে তা উপলব্ধি করেছে ব্রাজিল দূতাবাস।
যে কারণে ব্রাজিলের এই স্বর্ণ জয়ে বাংলাদেশিদের উল্লাসে সন্তুষ্ট প্রকাশ বাংলাদেশের ব্রাজিলের সমর্থকদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলিয়ান রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দে অলিভেইরা জুনিয়র।
ব্রাজিলের এই স্বর্ণ জয়ে বাংলাদেশিদের উল্লাসে সন্তুষ্ট প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের মানুষ ব্রাজিলকে হৃদয় থেকে ভালোবাসে। জাতীয় দল, অলিম্পিক এমনকি ব্রাজিল যুব দলের জন্যও বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের সমান সমর্থন থাকে। কোপায় যেমন ব্রাজিল সমর্থন পেয়েছিল অলিম্পিকেও ব্রাজিলের প্রতি বাংলাদেশের ছিল অকুণ্ঠ সমর্থন। ব্রাজিলের অলিম্পিক ফুটবলের স্বর্ণজয়ে আমি ব্রাজিল দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। বিশ্বের আর কোনো দেশ ব্রাজিলকে বাংলাদেশের মতো এভাবে সমর্থন করে না।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/ আগস্ট /২০২১/ রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,