editor
প্রকাশিত: 5:17 PM, August 10, 2021
অনলাইন ডেস্ক
আগামীকাল বুধবার থেকে লকডাউন শিথিল করছে সরকার। সেই অনুযায়ী সড়কপথে নির্ধারিত গণপরিবহণের অর্ধেক চলতে পারবে—এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহনের অর্ধেক চালানোর বিষয়ে ব্যবস্থা নেবে।
সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে, কাল (বুধবার) থেকে আসন পূর্ণ করে পরিবহন চলতে পারবে। তবে কোনোভাবেই দাঁড়িয়ে বা আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দীর্ঘদিন অর্ধেক আসন ফাঁকা রেখে পরিবহন চলেছে। এর জন্য নির্ধারিত ভাড়ার চেয়ে ৬০ শতাংশ বাড়তি ভাড়া যোগ করে তা আদায়ের সিদ্ধান্ত দেয় সরকার। কিন্তু কাল থেকে ৬০ শতাংশ বাড়তি ভাড়া আর প্রযোজ্য হবে না।
স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বিআরটিএ বলেছে, গণপরিবহণের যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, চালকের সহকারী এবং টিকিট বিক্রির কাজে জড়িত প্রত্যেককে মাস্ক পরতে হবে। রাখতে হবে প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার। যাত্রার শুরু এবং শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এর বাইরে সরকারঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালাতে হবে। তা না হলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১০/আগষ্ট/২০২১/রেদওয়ান
5 4 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা