editor

প্রকাশিত: 11:27 PM, November 13, 2021

সিলেট চেম্বার নির্বাচনে প্রচারণায় নেমেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ

সিলেট চেম্বার নির্বাচনে প্রচারণায় নেমেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ

সিলেট চেম্বার নির্বাচনে প্রচারণায় নেমেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচনে প্রচারণায় নেমেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। ভোট চাইতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পা মাড়াচ্ছেন ব্যবসায়ীরা।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে নগরের মহাজনপট্টি থেকে প্রচারণা শুরু করেন পরিষদের নেতৃবৃন্দ। এরপর লালদিঘীরপাড় ও কালিঘাট এলাকায় প্রচারণা চালান সম্মিতি ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ ও ফারুক আহমদ মিছবাহ, সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহি উদ্দিন আহমদ সেলিম, সাবেক সভাপতি হাজী মো. দিলওয়ার হোসেন, জুবায়ের আহমদ চৌধুরী, চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, হিজকিল গুলজার, পরিচালক মো. সাহিদুর রহমান, সাদেক আহমদ, জহির উদ্দন, আতিক হোসেন।

অর্ডিনারী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী এজাজ আহমদ চৌধুরী, মো. মামুন কিবরিয়া সুমন, ফালাহ উদ্দিন আলী আহমদ, এনামুল কুদ্দুছ চৌধুরী এনাম, মুশফিক জায়গীদার, ফখর উছ সালেহীন নাহিয়ান, আব্দুল হাদী পাবেল, আনোয়ার রশিদ, মো. নাফিস জুবায়ের চৌধুরী, মো. খোবের হোসেইন, ফায়েক আহমদ শিপু. দেবাশীষ চক্রবর্তী।

এসোসিয়েট শ্রেণীর প্রার্থী তাহমিদ আহমদ, মুজিবুর রহমান মিন্টু, জয়দেব চক্রবর্তী জয়ন্ত, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব, কাজী মো. মোস্তাফিজুর রহমান, মো. মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) ২০২২-২০২৩ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর।এবারও সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এবং সিলেট ব্যবসায়ী পরিষদ দু’টি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।

চেম্বার সূত্র জানায়, নির্বাচনে পরিচালকের ২২টি পদের বিপরীতে লড়তে চান ৫৫ জন। চারটি ক্যাটাগরিতে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে অর্ডিনারি (একক) শ্রেণিতে ৩২টি, অ্যাসোসিয়েট (একক) শ্রেণিতে ১৯টি, ট্রেড গ্রুপ (একক) শ্রেণিতে তিনটি ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে একটি মনোনয়নপত্র জমা পড়ে।

এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৬ নভেম্বর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আবদুল জব্বার জলিল বলেন, কারো মনোনয়নপত্র বাতিল হলে ১৮ নভেম্বর আপিল করার সুযোগ রয়েছে। আপিলের সিদ্ধান্ত ২১ নভেম্বর জানানো হবে।

তফসিল অনুযায়ী ১১ ডিসেম্বর নগরের ধোপাদিঘীপাড় ইউনাইটেড কমিউনিটি সেন্টারে চেম্বারের ২০২২-২০২৩ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটা টানা ভোট গ্রহণ চলবে। ভোট গণনার পর ওই দিনই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এরপর ১৩ ডিসেম্বর নির্বাচিত পরিচালকের মধ্য থেকে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির