editor
প্রকাশিত: 6:54 PM, September 16, 2021
অনলাইন ডেস্ক
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে হলো একের পর এক গোল। ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে জিতেছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লীগে বুধবার রাতে আরবি লাইপজিগকে ৬-৩ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।
বল দখলে দুই দলই সমানে-সমান। তবে আক্রমণে অনেক এগিয়ে সিটি। গোলের উদ্দেশে তাদের নেওয়া মোট ১৬ শটের আটটি ছিল লক্ষ্যে। আর লাইপজিগের ১০ শটের মাত্র তিনটি লক্ষ্যে এবং প্রতিটিই গোল।
আক্রমণাত্মক ফুটবল খেলার ধরণ থেকে বেরিয়ে আসেনি সিটি-লাইপজিগ। তাতে ম্যাচেও থাকলো রোমাঞ্চের ছোঁয়া। সিটির হয়ে একটি করে গোল করেছেন ডাচ্ ডিফেন্ডার নাথান আকে, আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ, ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ, পর্তুগিজ ফুলব্যাক জোয়াও ক্যানসেলো ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস।
বাকি গোলটা লাইপজিগের ফরাসি ডিফেন্ডার নর্ডি মুকিয়েলের আত্মঘাতী। ওদিকে লাইপজিগের হয়ে হ্যাটট্রিক করেছেন ফরাসি মিডফিল্ডার ক্রিস্টোফার এনকুনকু। লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন সিটিরই সাবেক খেলোয়াড়, এখন লাইপজিগে খেলা স্প্যানিশ লেফটব্যাক আনহেলিনো। এক গোল ও দুই সহায়তায় ম্যাচসেরা হয়েছেন এই মৌসুমেই ১০ কোটি পাউন্ডের বিনিময়ে সিটিতে নাম লেখানো গ্রিলিশ। চ্যাম্পিয়নস লীগে এটাই তার প্রথম ম্যাচ ছিল।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,