editor
প্রকাশিত: 9:36 PM, January 2, 2022

র্যাবের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় যুক্তরাষ্ট্রে পাঠানো চিঠি নিয়ে যা বললেন মোমেন
ডেস্ক রিপোর্ট
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। চিঠিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সংস্থার সাবেক-বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি। গত ৩১ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রীর লেখা চিঠিটি দূতাবাসের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখার কথা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের অভিজ্ঞতা অনেক পুরাতন। বাংলাদেশের জন্মই হয়েছে গণতন্ত্র আর মানবাধিকারের জন্য। এগুলো আমাদের রাষ্ট্রের মূল ভিত্তি।’
রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে নগরীর কুমারপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা জমজমের প্রধান কার্যালয় উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এরপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর আগে ব্লিঙ্কেনের সঙ্গে আমার ফোনালাপ হয়েছে। তখন যে কথা হয়েছিল, সেগুলোই চিঠিতে লিখেছি। তিনি (ব্লিঙ্কেন) আমাদের দেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে তার (যুক্তরাষ্ট্র) সরকারের উদ্বেগের কথা জানিয়েছিলেন।’
এই উদ্বেগের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন চিঠিতে লিখেছেন, ‘আমাদের এখানে গণতন্ত্র চর্চা আজকের না। যখন আমেরিকা আবিস্কৃত হয়নি, সেই ছয় শতকেও এই অঞ্চলে গণতন্ত্র ছিল।’
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘র্যাবের প্রতি যুক্তরাষ্ট্রের যে অভিযোগ, তা অমূলক। বাংলাদেশে দশ বছরে ৬শ জন নিখোঁজের অভিযোগ তোলা হলেও আমেরিকাতে প্রতি বছর লক্ষাধিক মানুষ নিখোঁজ হচ্ছে এবং পুলিশি কারণে হাজানো মানুষ মারা যাচ্ছে। এসব নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। তাদের গুলোকে বলা হয় লাইন অব ডিউটি। অথচ আমাদের এখানকার সামান্য কিছু ঘটনা নিয়ে অনেক কথা হয়। বলা হয় এক্সট্রা জুডিসিয়াল কিলিং। এসব হাসির খোরাক। ফলে আমার মনে হয়, তাদের নিষেধাজ্ঞা সঠিক হয়নি। এটি পুনর্বিবেচনার সুযোগ আছে। চিঠিতে একথাই লিখেছি।’
র্যাব দেশে মাদক, সন্ত্রাসরোধে সফলতা দেখিয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চিঠিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বাংলাদেশ সরকারের উদ্যোগ ও কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৫০ বছরের সম্পর্ক। সবকিছুর আলোকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
চিঠির জবাব এখনও আসেনি জানিয়ে তিনি বলেন, তারা তো এখন ক্রিসমাসের ছুটিতে আছেন। চিঠি এখনও তার হাতে পৌঁছেছে কি-না, তাও জানি না।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের