editor
প্রকাশিত: 9:58 PM, March 17, 2022

সিলেটে জনতা ব্যাংকের বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও ৫০ বছরের অর্জন শীর্ষক আলোচনা সভা
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এবং দুপুরে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও ৫০ বছরের অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, সিলেট এর মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর দর্শন শোষণ, দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ে তোলা। যেখানে সকলের সমান অধিকার থাকবে, খাবার, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা থাকবে। স্বাধীনতার ৫০ বছরে আমরা অনেকটা অর্জন করতে সক্ষম হয়েছি। সবাই নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারলে বাকিটাও অর্জন করতে সক্ষম হব, ইনশা আল্লাহ।
তিনি উপস্থিত সবাইকে বঙ্গবন্ধুর দর্শন বুকে লালন করে প্রত্যকের সামর্থ অনুযায়ী দেশ গঠনে অংশগ্রহণ করার জন্য আহবান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন সরকার।
বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জিন্দাবাজার কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, জালালাবাদ শাখার ব্যবস্থাপক মাধব রাম পাল, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শুভাশীষ চক্রবর্তী, শেখঘাট শাখার ব্যবস্থাপক তানভীর আহমদ শাকিল, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন, সিলেট কর্পোরেট শাখার এসপিও ইমন চন্দ্র দাশ, বিভাগীয় কার্যালয় পিও আকলিমা খাতুন, উপশহর শাখার ব্যবস্থাপক সালমা খন্দকার, জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ, সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক মোঃ আলম হোসেন ও জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজীটুলা শাখার ব্যবস্থাপক মোহাম্ম ছয়ফুল আলম চৌধুরী, বিভাগীয় কার্যালয়, সিলেট এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুর রহমান, প্রিন্সিপাল অফিসার সত্যচয়ন দাস, প্রিন্সিপাল অফিসার রাজিব কুমার মিত্র, গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক সঞ্জীবন তালুকদার, জিন্দাবাজার কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার আব্দুল্লাহ আল মারুফ, এরিয়া অফিস, সিলেট সিনিয়র অফিসার মঞ্জুর আল হাসান, শেখ মোঃ গোলাম মুর্শেদ, লুৎফর রহমান, , জিন্দাবাজার কর্পোরেট শাখার সিনিয়র অফিসার সুশেন ভট্টাচার্য, এরিয়া অফিসের সিনিয়র অফিসার শাখাওয়াত হোসেন চৌধুরী, সিলেট কর্পোরেট শাখার সিনিয়র জয়দ্বীপ বিশ্বাস, জয়ন্ত পাল সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার তৃপ্তি পুরকায়স্থ, মোঃ আবদুল হামিদ, করুনা ময় চন্দ, অভিজিৎ পাল, নুরুল হুদাসহ সিলেটের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীগন।
সভার শুরুতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভাগীয় কার্যালয়ের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করা হয়। বিজ্ঞপ্তি
4 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
4 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
1 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
4 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
3 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
1 স্টাফ রিপোর্টার: 1 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও
3 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
3 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।