editor

প্রকাশিত: 11:02 PM, April 25, 2022

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মুনতাসির আলীর মতবিনিময়

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মুনতাসির আলীর মতবিনিময়

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মুনতাসির আলীর মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি 
সিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রিনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর উদ্যোগে সোমবার (২৫ এপ্রিল) বিকেলে পৌর শহরের একটি রেষ্টুরেন্টে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় নিজের বক্তব্যে মুহাম্মদ মুনতাসির আলী বলেন, সাংবাদিকরা অনেক ঝুঁকি নিয়ে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষকে আলোকিত করার জন্য, দেশের দুর্নীতি মুক্ত উন্নয়ন নিশ্চিত করার জন্য, স্বচ্ছ সুন্দর একটি সমাজ গড়ে তুলার জন্য তারা জীবন বাজি রেখে কাজ করেন।
কিন্তু এটা পেশাগত মর্যাদায় বাংলাদেশে খুব একটা প্রতিষ্ঠিত না হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই সাংবাদিক সমাজ এখনো অবহেলিত।
তিনি আরও বলেন, বিশ্বনাথ খুবই আলোকিত একটি জনপদ। প্রাকৃতিক প্রাচুর্যে ভরা এই বিশ্বনাথের সন্তানরা রাজনীতিতে জেলা ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। কিন্ত কার্যত যে অবস্থানে বিশ্বনাথকে নিয়ে যাওয়ার কথা, আমরা ওই অবস্থানে নিয়ে যেতে পারছি না। তার কারণ হচ্ছে ধারাবাহিক নেতৃত্ব না থাকা। সুতরাং আমরা সকলে মিলে একটি সুন্দর বিশ্বনাথ গড়ে তুলার জন্য কাজ করবো।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদূদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান ও সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, মো. আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন, সাংবাদিক আশিক আলী, রুহেল উদ্দিন, কামাল মুন্না, নবীন সোহেল, আক্তার আহমদ সাহেদ, আব্দুস সালাম, বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ পৌর খেলাফত মজলিসের সায়েফ আহমদ শায়েক, উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুফতি শিহাব উদ্দিন, গৌছ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর শাখার সহ সভাপতি মাওলানা উবায়দুল হক, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরীফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ রিপন, খেলাফত মজলিস নেতা রফিক আহমদ রাজু, মাওলানা আনহাব বিন সাঈদ, মাওলানা বুরহান উদ্দিন, মুহাম্মদ শিহাব উদ্দিন, হাবিবুর রহমান, রাসেল আহমদ, কামরুল ইসলাম শাহান, সংগঠক শাহীন উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির