editor
প্রকাশিত: 7:41 PM, March 3, 2022

দাউদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করলেন বীর মুক্তিযোদ্ধারা
দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দাউদপুর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাহিমুল ইসলাম লিহিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান।
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা আখদ্দছ আলী। বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত সুধী জনের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সংগঠক আব্দুল মুকিত, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক বদরুজ্জামান (কাবুল), রাখালগঞ্জ কে.কি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিংকু রঞ্জন চৌধুরী, দিশারী কিন্ডারগার্টেন এর শিক্ষিকা তাহমিনা আক্তার, সাংস্কৃতিক সংগঠক হিরন মিয়া, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী সুচরিতা জন্নাত আবিদা।
ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল মতিন, আশিকুর রহমান টিপু, মোঃ হীরা মিয়া, মোছাঃ সোনারা বেগম, মোছাঃ মনোয়ারা বেগম, মোছাঃ সাহিদা বেগম।
সভায় দাউদপুর ইউনিয়নের বিশিষ্টজনেরা, শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট