editor
প্রকাশিত: 2:00 PM, August 15, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে নিখোঁজের ৫দিন পর সুরমা নদী থেকে এক শ্রমিকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শ্রমিকের নাম- আকিল আহমদ (২৫)। সে বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার রানীদিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও ছাতকের লাফার্জ হোলসিম কোম্পানীর শ্রমিক।
আজ রবিবার (১৫ আগষ্ট) সকাল ১০টায় ময়না তদন্তের জন্য ওই শ্রমিকের মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। শ্রমিক আকিল আহমদের হঠাৎ নিখোঁজ হওয়া ও নদী থেকে তার গলিত লাশ উদ্ধার হওয়া নিয়ে শুরু হয়েছে তোলপাড়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল শনিবার (১৪ আগষ্ট) বিকেলে জেলার ছাতক উপজেলার বাউসা গ্রাম সংলগ্ন সুরমা নদীর পানিতে লাফার্জ হোলসিম কোম্পানীর শ্রমিক আকিল আহমদের লাশ পানিতে ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে সন্ধ্যায় পুলিশ এসে নদী থেকে ওই শ্রমিকে লাশ উদ্ধার করে।
এরআগে গত সোমবার (৯ আগষ্ট) ছাতকের লাফার্জ হোলসিম কোম্পানীর এলাকা থেকে শ্রমিক আকিল আহমদ রহস্য জনক কারণে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজি করে কোথাও তার সন্ধ্যান না পেয়ে অবশেষে পরদিন মঙ্গলবার (১০ আগষ্ট) এঘটনার প্রেক্ষিতে ওই শ্রমিকের ভাই থানায় একটি সাধারণ ডায়রি করেন। কিন্তু কি কারণে শ্রমিক আকিল আহমদ হঠাৎ নিখোঁজ হয়ে যায় তার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। একারণে গলিত লাশ উদ্ধারের পর ওই শ্রমিকের রহস্য জনক মৃত্যু নিয়ে চারদিকে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন- পুরো গলিত অবস্থায় শ্রমিক আকিল আহমদের লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যু আসল কারণ জানা যাবে। এব্যাপারে তদন্ত চলছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট