editor
প্রকাশিত: 2:45 PM, February 25, 2021
অনলাইন ডেস্ক
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চে পৌঁছেছে তামিম-রিয়াদ বাহিনী। পৌঁছেই ৩৫ সদস্যের সবাই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। ফল নেগেটিভ হলে ক্রাইস্টচার্চের লিংকন ইউনিভার্সিটি হাইপারফরম্যান্স সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব চলবে।এদিকে জানা গেছে, কিইউদের বিপক্ষে এ সফরে বিশেষভাবে তৈরি ট্রাউজার পরে মাঠে নামবে বাংলাদেশ দল।
এ ট্রাউজারকে বিশেষ বলা হচ্ছে, কারণ এতে বল ঘষলে এর উজ্জ্বলতা বেশি সময় ধরে রাখা যায়। বিশ্ব করোনা পরিস্থিতিতে লালা দিয়ে বলের উজ্জ্বলতা ধরে রাখার বিষয়টি কঠোরভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। এতে পুরনো বল নিয়ে সমস্যায় ভুগছেন বোলাররা। রিভার্স সুইং আদায়ে বেশ কষ্ট হচ্ছে তাদের। আর টাইগারদের সেই কষ্ট এবার লাঘবের উদ্দেশে এমন বিশেষ ক্ষমতার জার্সি বানাল জাতীয় দলের জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, টাইগারদের এবারের তৈরি ট্রাউজারে বিশেষত্ব রয়েছে। এর কাপড় আনা হয়েছে থাইল্যান্ড থেকে। সাধারণ কাপড়ের চেয়ে খানিক ভিন্ন হবে এটি। যাতে ঘষলে বলের উজ্জ্বলতা বেশি সময় ধরে রাখা যায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মেহতাবউদ্দিন সেন্টু গণমাধ্যমকে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুশীলনের জন্য আমরা এ বিশেষ ট্রাউজার দিয়েছিলাম। খেলোয়াড়রা সবাই সন্তুষ্টি প্রকাশ করেছে। তাই নিউজিল্যান্ডে আমরা মূল ম্যাচের জন্য এ ট্রাউজার দিয়েছি। এটি কার্যকর হলে এ ট্রাউজার দীর্ঘমেয়াদে ব্যবহার করা হবে।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,