editor
প্রকাশিত: 3:09 PM, July 14, 2021
অনলাইন ডেস্ক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে তসলিম উদ্দিন (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাদীঘি আদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তসলিম ওই গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।
গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবেশী আবদুল কাদের মিনুর সঙ্গে জমি নিয়ে তসলিম উদ্দিনের বিরোধ চলছিল। দুপুরে প্রতিপক্ষরা একা পেয়ে তসলিম উদ্দিনের ওপর অতর্কিতভাবে হামলা করে। এ সময় তাকে বাঁচাতে যান স্বজনরা। তখন দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
তসলিম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। এর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, মিনুর এক ছেলে আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের অন্য সদস্যরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। আর নিহত তসলিমের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,