editor
প্রকাশিত: 5:48 PM, February 25, 2021
অনলাইন ডেস্ক
করোনা পরবর্তী প্রথম বিদেশ সফরে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ দল। যে দেশটির মাটিতে টাইগারদের রেকর্ড কখনই ভালো ছিল না। নিউজিল্যান্ডের উইকেট এমনিতেই পেসারদের স্বর্গ। তবে করোনার কারণে ক্রিকেটীয় নিয়মে এসেছে কিছু পরিবর্তন। যেমন বল উজ্জ্বল করতে পেসাররা এখন আর বলে লালা বা থুথু ব্যবহার করতে পারবেন না। মাঠে এই ভুল করলে শাস্তিও নির্ধারণ করেছে আইসিসি। তাহলে বাংলাদেশি পেসাররা কী করবেন?আইসিসি কর্তৃক অনির্দিষ্টকালের জন্য থুতু ব্যবহার নিষিদ্ধ করায় বিশ্বজুড়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়। অনেকে এটাকে পজেটিভলি গ্রহণ করলেও বাকিরা নেতিবাচকভাবে নিয়েছেন। টেস্টের বর্তমান সেরা বোলার প্যাট কামিন্স তো বলেছিলেন এরকম করলে পেসারদের খেলাই ছেড়ে দেওয়া উচিত! বল সুইং করানোর জন্য থুতু লাগিয়ে ঘষা খুব জরুরি। তারপরেও আইসিসি তাদের অবস্থান পরিবর্তন করেনি। এভাবেই ৮ মাস ধরে ক্রিকেট চলছে। বিভিন্ন দল বল উজ্জ্বল করার জন্য ভিন্ন পথ অবলম্বন করছে।এবার বাংলাদেশি পেসারদের জন্য অন্যরকম এক ব্যাবস্থা করেছে বিসিবি। পেসারদের সুবিধার জন্য বল উজ্জ্বল রাখতে বিশেষ ফেব্রিক্সের ট্রাউজার পরে খেলবে বাংলাদেশ দল। ফেব্রিক্স আনা হয়েছে থাইল্যান্ড থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুশীলনের সময় টাইগারদের এই বিশেষ ট্রাউজার ব্যবহার করতে দেওয়া হয়েছিল। তবে সে সময়ের ট্রাউজার বানানোয় ত্রুটি ছিল। তাই ম্যাচে সেটা ব্যবহার হয়নি। এবার সেই ত্রুটি সংশোধন করা হয়েছে এবং ক্রিকেটাররা সেটা পছন্দ করেছেন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,